Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর সতর্কতা বেঙ্গালুরু, মাইসুরু শহরে

দ্য ওয়াল ব্যুরো : অশান্তি পিছু ছাড়ছে না দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। রবিবার সেখানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে শুক্রবার ফের শুরু হয়েছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে কর্ণাটকের দক্ষিণে

শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর সতর্কতা বেঙ্গালুরু, মাইসুরু শহরে

শেষ আপডেট: 27 April 2019 07:05

দ্য ওয়াল ব্যুরো : অশান্তি পিছু ছাড়ছে না দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। রবিবার সেখানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩৫৯ জন। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে শুক্রবার ফের শুরু হয়েছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে কর্ণাটকের দক্ষিণের দুই শহর বেঙ্গালুরু ও মাইসুরুতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শহর জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। সন্দেহজনক লোকজনের গতিবিধির ওপরে নজর রাখা হচ্ছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার টি সুনীল কুমার বলেন, আমরা শহরের সব সংবেদনশীল এলাকায় পুলিশ মোতায়েন করেছি। বিভিন্ন ধর্মস্থান, মল, শপিং প্লাজা, মাল্টিপ্লেক্স, বিমান বন্দর, রেল স্টেশন, ইন্টার স্টেট বাস টার্মিনাস ও অন্যান্য পাবলিক প্লেসে নজর রাখা হচ্ছে যাতে কোনও অপ্রীতিকর কিছু না ঘটে। লোকসভা ভোট উপলক্ষে এমনিতেই কর্ণাটক জুড়ে পুলিশ সতর্ক রয়েছে। তার ওপর প্রতিবেশী দেশে অশান্তির পরে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বলেন, আমরা প্রতিটি হোটেল, পাব, রেস্তোরাঁ, ম্যারেরজ হল, মাল্টিপ্লেক্স ও সুপার মার্কেট কর্তৃপক্ষকে বলেছি, আপনারা নিজেরাও যথাসম্ভব সতর্ক থাকুন। সিসিটিভি, মেটাল ডিটেক্টর ও ফায়ার অ্যালার্ম যেন ঠিকঠাক থাকে। বেঙ্গালুরুতে এমনিতেই পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করে। কারণ শহরে রয়েছে ৫০০-র বেশি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। তাছাড়া আছে এরোস্পেস ইণ্ডাস্ট্রিজ, মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অফিস, ডিফেন্স ল্যাবরেটরি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ও রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি গবেষণা সংস্থার অফিস। সুনীল কুমার বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের সতর্ক করেছে, বেঙ্গালুরুতে সন্ত্রাসবাদী হামলা হতে পারে। অন্যান্য অপ্রীতিকর কিছু ঘটানোরও চেষ্টা হতে পারে। এই শহরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অফিস আছে। এখানে কিছু ঘটলে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। জঙ্গিরা তাই চায়। বেঙ্গালুরুর পুলিশ প্রধান বলেন, পুলিশ বা অন্যান্য নিরাপত্তা রক্ষী সংস্থার পক্ষে সব জায়গায় সমানভাবে নজর রাখা সম্ভব নয়। শহরের জনসংখ্যা প্রায় ১ কোটি। এতজনের ওপরে লক্ষ রাখা দুঃসাধ্য কাজ। আমরা শহরের বাসিন্দাদের কাছেও আবেদন জানিয়েছি, চারদিকে নজর রাখুন। সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে খবর দিন। শহরকে নিরাপদ রাখতে সরকারের সঙ্গে সহযোগিতা করুন। গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ। শহরকে নিরাপদ রাখার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়। সুনীল কুমার বলেন, বেঙ্গালুরু একটি কসমোপলিটান শহর। এখানে বহু মানুষ চাকরি, উচ্চশিক্ষা, চিকিৎসা, পর্যটন ও আরও নানা উদ্দেশ্যে আসেন। বেঙ্গালুরু পুলিশ ভোটের আগেই কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

```