
শেষ আপডেট: 4 April 2022 09:32
দ্য ওয়াল ব্যুরো: ১৬ কেজি হেরোইন, যার বাজার মূল্য ১১৩ কোটি টাকা! তিন বিদেশির (Foreigner) থেকে মিলল এই বিপুল পরিমাণের মাদক দ্রব্য (Drug sized Kolkata Airport)। কলকাতা বিমানবন্দরে ইতিহাসে এর আগে কখনও এত পরিমাণ হেরোইন উদ্ধার হয়নি।
বিমানবন্দর সূত্রের খবর, ঘটনাটি বুধবার ঘটেছে। ওইদিন দুবাই থেকে আসা একটি বিমানে আসেন তিন বিদেশি। তাদের সঙ্গে ছিল অনেকগুলি ট্রলি ব্যাগ। সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা তল্লাশি চালান। তল্লাশি করতে গিয়ে নিরাপত্তারক্ষীদেরই চোখ কপালে ওঠার জোগাড়। চারটি ট্রলি থেকে উদ্ধার হয় ১৬ কেজি হেরোইন (Heroin)। মাল সমেত তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু'জন ছিল মহিলা ও একজন পুরুষ। তাদের মধ্যে একজন মহিলা ও পুরুষটি কেনিয়ার নাগরিক ও অপর মহিলা মালয়েশিয়ার বাসিন্দা।
ডিআরআই এই তিনজনকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে। এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে তা জানার চেষ্টা চলছে।
গোয়েন্দা সূত্রে খবর, এই বিশাল পরিমাণ মাদক দ্রব্য দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে কলকাতায় আসে। আরও জানা গেছে, কলকাতা থেকে এই মাদক দ্রব্য দিল্লিতে পাচার করার ছক ছিল। ধৃতদের মধ্যে দু'জন মেডিক্যাল ভিসায় ও একজন বিজনেস ভিসায় ভারতে আসে।
'পুষ্পা, পুষ্পা রাজ', আল্লু অর্জুনের সংলাপ মাধ্যমিক পরীক্ষার্থীর খাতায়!