Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ফিরছে হিরোর ক্যারিশমা, নতুন মডেলে থাকছে দুর্দান্ত ফিচার্স, কেমন হবে দাম

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাস, বাইকপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একের পর এক সুখবর। বহুদিন বাদে ফিরছে Hero Karizma। একসময় স্টাইলিশ বাইকের মধ্যে নজরকাড়া ছিল Hero Karizma-র মডেলগুলি। পরের মাসেই সেই সিরিজের নতুন বাইক লঞ্চ করতে চলেছে হিরো। ২৯ অগস

ফের ফিরছে হিরোর ক্যারিশমা, নতুন মডেলে থাকছে দুর্দান্ত ফিচার্স, কেমন হবে দাম

শেষ আপডেট: 29 July 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাস, বাইকপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একের পর এক সুখবর। বহুদিন বাদে ফিরছে Hero Karizma। একসময় স্টাইলিশ বাইকের মধ্যে নজরকাড়া ছিল Hero Karizma-র মডেলগুলি। পরের মাসেই সেই সিরিজের নতুন বাইক লঞ্চ করতে চলেছে হিরো। ২৯ অগস্ট Hero Karizma XMR 210 লঞ্চ হবে ভারতের বাজারে।

Hero Karizma XMR 210 কী কী ফিচার্স থাকছে?

এই বাইকে ২১০ সিসির ইঞ্জিন থাকছে। যা সর্বোচ্চ ২৫ বিএইচপি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি এই Hero Karizma XMR 210-এ থাকছে ডুয়েল চ্যানেল এবিএস-এর সুবিধা।

এ তো গেল ইঞ্জিনের কথা। তাছাড়াও বাইকে রয়েছে একাধিক ফিচার্স যা বাইকপ্রেমীদের আকর্ষণ করবে। বাইকে থাকছে স্মার্টফোন কানেক্টিভিটি। এছাড়াও থাকছে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি ইন্ডিকেটর।

শোনা যাচ্ছে, এই বাইকটি হিরো মোটোকর্পের সবচেয়ে দামি মডেল হতে চলেছে। দেড় লাখ থেকে ১ লাখ ৮০ হাজারের মধ্যে দাম থাকতে পারে Hero Karizma XMR 210-এর। অগস্ট মাসে আরও বেশ কয়েকটি বাইক লঞ্চ করার কথা আছে। এখন দেখার প্রিবুকিং শুরু হলে, কে কাকে টক্কর দেয়।

মোবাইলের পিছনে আলোর খেলা! Tecno Pova-র নতুন মডেল ঘিরে উন্মাদনা


```