Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬৮টি গাড়ি আছে মুকেশ আম্বানির! ড্রাইভাররা কত বেতন পায় জানেন?

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ভারতেও ধনীতম ব্যক্তিদের তালিকায় গৌতম আদানির পরেই নাম রয়েছে মুকেশ আম্বানির। মুম্বইয়ের কাম্বালা হিলে অত্যাধুনিক সুবিধ

১৬৮টি গাড়ি আছে মুকেশ আম্বানির! ড্রাইভাররা কত বেতন পায় জানেন?

শেষ আপডেট: 10 April 2023 10:14

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ভারতেও ধনীতম ব্যক্তিদের তালিকায় গৌতম আদানির পরেই নাম রয়েছে মুকেশ আম্বানির। মুম্বইয়ের কাম্বালা হিলে অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রাসাদোপম বাড়ি অ্যান্টিলিয়াতে (Antilia) স্ত্রী-পুত্র নিয়ে সুখের সংসার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের। ২৭ তলাবিশিষ্ট এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৬০০ জন পরিচারক-পরিচারিকা। মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী, পুত্র-পুত্রবধূ, কন্যা সহ বাকিদের ব্যবহারের জন্য ১৬৮টি গাড়ি রয়েছে অ্যান্টিলিয়ার গ্যারাজে। সেই গাড়িগুলি চালানোর জন্য যে সমস্ত ড্রাইভাররা রয়েছেন তাঁদের মাসিক বেতন শুনলে চমকে উঠবেন যে কেউ।

সূত্রের খবর, আম্বানি পরিবারে কাজ করা ড্রাইভাররা প্রত্যেকেই মাসে দু লক্ষ টাকা বেতন পান। ইন হ্যান্ড স্যালারির পাশাপাশি রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা। তাঁদের স্বাস্থ্য বীমা রয়েছে তো বটেই, ড্রাইভার সহ অ্যান্টিলিয়ার যে কোনও কর্মীর সন্তানদের পড়াশোনার জন্য ভাতা দেন মুকেশ আম্বানি। আরও শোনা যায়, অ্যান্টিলিয়ার কর্মীদের সন্তানরা প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেন। যদিও এর সত্যতা জানা যায়নি।

শুধুমাত্র গাড়ি চালাতে জানলেই কিন্তু আমদানি পরিবারে গাড়ি চালানোর সুযোগ মিলবে এমনটা নয়। জানা গেছে, একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে গাড়ি চালকদের চাকরি দেওয়া হয় অ্যান্টিলিয়াতে। তাঁদের বিভিন্ন রকম প্রশিক্ষণও দেওয়া হয়। কমার্শিয়াল গাড়ির পাশাপাশি বিলাসবহুল গাড়ি চালানোও শেখানো হয় তাঁদের।

সূত্রের খবর, মুকেশ আম্বানির গ্যারেজে রয়েছে মোট ১৬৮টি গাড়ি। তার মধ্যে রয়েছে সাড়ে ১৩ কোটি টাকা দামের রোলস রয়েস ফ্যান্টম, ১০ কোটি ৫০ লক্ষ টাকা দামের মার্সিডিজ মেব্যাচ বেঞ্জ এস৬৬০ গার্ড, ৮ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ ৭৬০লি সিকিওরিটি। এই গাড়িগুলির প্রত্যেকটিই বুলেটপ্রুফ তো বটেই, বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র থেকেও সুরক্ষা দেয় সওয়ারিকে।

তবে শুধু ড্রাইভাররাই নন, অ্যান্টিলিয়ার সাফাইকর্মী, নিরাপত্তারক্ষী, শেফ এবং অন্য কর্মীরাও একই প্যাকেজের বেতন পান। সূত্রের খবর, আম্বানি পরিবারের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং স্মার্ট। কর্মচারীদের সঙ্গে কখনওই কোনও দুর্ব্যবহার করেন না এই ধনকুবের। শুধু তাই নয়, কেউ যদি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁকেও কড়া কথা শোনাতে পিছপা হন না। শোনা গিয়েছিল, একবার নাকি ছেলে আকাশ আম্বানিকে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে চিৎকার করে কথা বলতে দেখে ফেলেছিলেন মুকেশ আম্বানি। সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে নির্দেশ দেন তাঁর কাছে ক্ষমা চাওয়ার জন্য।

প্রসঙ্গত, জেড-ক্যাটাগরির নিরাপত্তা পান মুকেশ আম্বানি। তাঁর বাড়িতে মোতায়েন থাকেন সিআরপিএফ জওয়ানরা। বিলাসবহুল বাড়িটিতে তাঁদের থাকার জন্য একটি নির্দিষ্ট তলা বরাদ্দ করা আছে।

ইএমআইতে বিক্রি হচ্ছে আলফানসো আম! পুণেতে অভিনব উদ্যোগ ফল বিক্রেতার


```