Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্প্যাম কলের ভিড়ে বিরক্ত? আপনার জন্য রইল মুশকিল আসানের কিছু উপায়

দ্য ওয়াল ব্যুরো: আপনার কাছে কি যখন তখন অবাঞ্চিত ফোন (Spam Calls) আসে? টেলিকম মার্কেটিং ও আর ঘনঘন স্প্যাম কলে তিতিবিরক্ত হয়ে ওঠেন প্রায় সকলেই। সময়ে অসময়ে ফোন আসে, ফোনের ওপারে কখনও লোন নেওয়ার আবদার, কখনও আবার আপনার টেলিকম সার্ভিস প্রোভ

স্প্যাম কলের ভিড়ে বিরক্ত? আপনার জন্য রইল মুশকিল আসানের কিছু উপায়

শেষ আপডেট: 13 February 2023 15:33

দ্য ওয়াল ব্যুরো: আপনার কাছে কি যখন তখন অবাঞ্চিত ফোন (Spam Calls) আসে? টেলিকম মার্কেটিং ও আর ঘনঘন স্প্যাম কলে তিতিবিরক্ত হয়ে ওঠেন প্রায় সকলেই। সময়ে অসময়ে ফোন আসে, ফোনের ওপারে কখনও লোন নেওয়ার আবদার, কখনও আবার আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারই ফোন করে শোনাচ্ছে নিত্য নতুন অফারের ফিরিস্তি। কেউই পছন্দ করেন না, কিন্তু বারবার ব্লক (Block) করেও নিস্তার নেই। একটা নম্বর ব্লক লিস্টে পাঠাচ্ছেন তো নতুন নম্বর থেকে ফোন আসছে।

কখনও কখনও আবার এই স্প্যাম নম্বরগুলো ভুয়ো হয়। ফোনের ওপারে আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে প্রতারণার ফাঁদে ফেলে জালিয়াতিরা। আপনার জন্য রইল স্প্যাম কল থেকে মুক্তির কিছু উপায়---

'ন্যাশনাল ডু নট কল' সার্ভিসে নিজের নম্বর নথিভুক্ত করে আপনি স্প্যাম কলের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে পারেন। ভারতের টেলিকম রেগুলেটরি কমিশন (TRAI) এই নতুন পরিষেবা চালু করেছে গ্রাহকদের জন্য। কীভাবে এই তালিকায় আপনার নম্বর নথিভুক্ত করবেন জেনে নিন---

  • START লিখে ১৯০৯ নম্বরে মেসেজ করুন।
  • আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে মেসেজটি যাওয়ার পরেই আপনার কাছে স্প্যাম কলের লিস্ট আসবে। যেমন- ব্যাঙ্ক, মার্কেটিং ইত্যাদি। আর সবকিছুর সঙ্গে থাকবে একটি করে কোড।
  • আপনি যে যে পরিষেবা থেকে স্প্যাম কল বন্ধ করতে চাইছেন, সেই পরিষেবার কোডগুলি লিখে ফের এসএমএস করুন।
  • প্রথমে আপনার অনুরোধটি অস্থায়ী ভাবে রেজিস্ট্রার হবে। ২৪ ঘণ্টার মধ্যেই চালু হয়ে যাবে 'DND' পরিষেবা। আপনিও স্প্যাম কলের ঝামেলা থেকে মুক্তি পাবেন।

এছাড়াও টেলিকম অপারেটরের মাধ্যমেও আপনি স্প্যাম কল বন্ধ করতে পারেন। জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল আপনকে সেই সুযোগ দিচ্ছে।

জিও ব্যবহারকারীরা প্রথমে MyJio অ্যাপে যান। তারপর সেটিং অপশন ক্লিক করুন। সেখানে সার্ভিস সেটিং বলে একটি অপশন দেখতে পাবেন। সেটা ক্লিক করুন। সেখানেই রয়েছে ডু নট ডিস্টার্ব অপশন।

আপনি এখানে বেছে নিতে পারবেন কোন কোন পরিষেবার স্প্যাম কল ও মেসেজ চাইছেন না।

এয়ারটেল ব্যবহারকারীদের প্রথমে যেতে হবে এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট- aitel.in/airtel-dnd তে।
সেখানে আপনার নিজের ফোন নম্বর দিন। ওটিপি অপশনে ক্লিক করুন। আপনার কাছে একটি ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় সেই ওটিপি দিয়ে বেছে নিন স্প্যাম কল বন্ধের ক্যাটাগরি।

ভোডাফোন গ্রাহকরা নিজের মোবাইল থেকে খুলুল discover.vodafone.in/dnd
যে পেজ খুলবে সেখানে আপনার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস ও নিজের নাম লিখুন। সেখান থেকেই বেছে নিন ব্লক করতে চাওয়া সার্ভিসগুলোকে।

বিএসএনএল গ্রাহকরা ১৯০৯ এ 'Start DND' লিখে মেসেজ করুন। আপনি আপনার নম্বরে কিছু সার্ভিসের নাম উল্লেখিত মেসেজ পাবেন। সেখান থেকেই বেছে নিয়ে মুক্তি পান স্প্যাম কলের বিরক্তি থেকে।

মেসেজ, ওটিপি, লিঙ্ক-- কিছুই নেই মোবাইলে, অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লাখ! প্রতারণার নয়া ধাক্কা


```