Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কোভিড সারাতে কাজে আসতে পারে হেপাটাইটিস সি-এর ওষুধ, সুপার কম্পিউটারে বিশ্লেষণ করে বললেন জার্মান গবেষকরা

দ্য ওয়াল ব্যুরো: হেপিটাটাইসিস-সি সংক্রমণ কমাতে পারে এমন অনেক ওষুধই করোনাভাইরাসের সংক্রমণ থামাতেও কাজে আসতে পারে, জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটিরর একদল গবেষকের দাবি এমনটাই। ইউনিভার্সিটির সুপার কম্পিউটার ‘মোগন টু’-এ বিভিন্ন অ্যান্ট

কোভিড সারাতে কাজে আসতে পারে হেপাটাইটিস সি-এর ওষুধ, সুপার কম্পিউটারে বিশ্লেষণ করে বললেন জার্মান গবেষকরা

শেষ আপডেট: 4 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হেপিটাটাইসিস-সি সংক্রমণ কমাতে পারে এমন অনেক ওষুধই করোনাভাইরাসের সংক্রমণ থামাতেও কাজে আসতে পারে, জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটিরর একদল গবেষকের দাবি এমনটাই। ইউনিভার্সিটির সুপার কম্পিউটার ‘মোগন টু’-এ বিভিন্ন অ্যান্টি-ভাইরাল ওষুধের ডেটা অ্যানালিসিস করে এমন প্রমাণ পাওয়া গেছে বলেই দাবি জার্মান গবেষকদের। জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি (জেজিইউ)-র গবেষক অধ্যাপক টমাস এফার্থ বলেছেন, ৪২ হাজার কম্পাউন্ডের বিশ্লেষণ করা হয় সুপার কম্পিউটারে। তার মধ্যে কোভিড সংক্রমণ প্রতিরোধী হতে পারে এমন কিছু উপাদানকে আলাদা করা হয়েছে। তার মধ্যে রয়েছে হেপাটাইটিস-সি এর ওষুধও। গবেষক টমাসের কথায়, কোভিড সংক্রমণ ঠেকাতে গেলে আগে সার্স-কভ-২ ভাইরাসের প্রোটিনগুলোকে নিষ্ক্রিয় করার দরকার। অথবা দেহকোষের যে বাহক প্রোটিনের সঙ্গে তারা যুক্ত হয়ে কোষে ঢুকছে, সেই প্রক্রিয়াটাকে থামিয়ে দিতে পারলেই ভাইরাস আর কোষে ঢুকে প্রতিলিপি তৈরি করতে পারবে না। ফলে সারা শরীরে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমবে। হেপাটাইটিস-সি এর অনেক ওষুধেই এই গুণ রয়েছে। কোভিড সংক্রমণের মতোই ভয়ঙ্কর হেপাটাইটিস-সি রোগও। সংক্রামিত রক্ত থেকেই হেপাটাইটিস-সি ভাইরাস ছড়ানোর ভয় থাকে। ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকেও সংক্রমণ ছড়ায়। বহু থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগী এর শিকার হন। দীর্ঘদিন হেপাটাইটিস-সি চিকিৎসা না করিয়ে রেখে দিলে তার জের হতে পারে মারাত্মক। সিরোসিস বা লিভার ক্যানসার হওয়ার ঝুঁকিই বেশি।  জার্মান গবেষকরা বলছেন, হেপাটাইটিস-সি এর ওষুধ যেমন সিমেপ্রেভির, পারিটাপ্রেভির, গ্র্যাজোফ্রেভির ও ভেল্পাটাসভিরের সার্স-কভ-২ ভাইরাল প্রোটিনের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে। আশা করা হচ্ছে এই ওষুধগুলো কোভিড সংক্রমণ কমাতে কাজে দিতে পারে। হেপাটাইটিস-সি এর ওষুধ করোনা চিকিৎসায় কাজে দিতে পারে এমন অ্যানালিসিস করেছে সুপার কম্পিউটারই। করোনার গবেষণায় হাই-পারফরম্যান্ড সুপার কম্পিউটারকে কাজে লাগানোর চেষ্টা চলছে গোটা বিশ্বেই। বিজ্ঞানীরা বলছেন, উচ্চ প্রযুক্তির সুপার কম্পিউটার খুব দ্রুত ডেটা অ্যানালিসিস করতে পারে। ল্যাবরেটরিতে যে পরীক্ষা করতে দীর্ঘ সময় লাগবে সেই গবেষণার রিপোর্ট দ্রুত দিয়ে দেবে সুপার কম্পিউটার। জার্মান গবেষক টমাস বলেছেন, ৪০ হাজারের উপর কম্পাউন্ডের স্ক্রিনিং করে তার ডেটা বার করতে যে সময় লাগত, সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে সুপার কম্পিউটারে। মাত্র দু’মাসের মধ্যে ৩০০ কোটি ডেটা অ্যানালিসিস করেছে সুপার কম্পিউটার ‘মোগন টু’ (MOGON II)। ভারতেও কোভিড-১৯ গবেষণার কাজে সুপার কম্পিউটারের প্রযুক্তিকে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণ ঠেকানোর বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগানো যেতে পারে হাই-পারফরম্যান্স সুপার কম্পিউটারকে। দিল্লি আইআইটি জানিয়েছে, সুপার কম্পিউটার PADUM এর মেধাকে কাজে লাগিয়ে গবেষণা চালাতে পারেন বিজ্ঞানীরা। এই মর্মে এক কোটিরও বেশি কম্পিউটার ডেটা সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও করা হবে।

```