Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

১৫ দিন ধরে ১৫০ টা ডিম পেড়েও দিব্যি আছে সে...

দ্য ওয়াল ব্যুরো: একটা, দুটো, তিনটে, চারটে নয়--- একেবারে ১৫০ টা ডিম পাড়ল একটি মুরগি।  তাকে নিয়ে হৈ চৈ হচ্ছে স্বাভাবিকভাবেই।  তার যদিও বিশেষ হেলদোল নেই তাতে।  টানা পনেরো দিন ধরে সে ডিম পেড়ে চলেছে।  এবার অবশ্য প্রথম নয়, এই মুরগিটি আগেও একবার

১৫ দিন ধরে ১৫০ টা ডিম পেড়েও দিব্যি আছে সে...

শেষ আপডেট: 19 July 2019 10:40

দ্য ওয়াল ব্যুরো: একটা, দুটো, তিনটে, চারটে নয়--- একেবারে ১৫০ টা ডিম পাড়ল একটি মুরগি।  তাকে নিয়ে হৈ চৈ হচ্ছে স্বাভাবিকভাবেই।  তার যদিও বিশেষ হেলদোল নেই তাতে।  টানা পনেরো দিন ধরে সে ডিম পেড়ে চলেছে।  এবার অবশ্য প্রথম নয়, এই মুরগিটি আগেও একবার ১৫ দিনে তিরিশটি ডিম পেড়ে চমকে দিয়েছিল সকলকে।  তেলেঙ্গানার নগরকুরনুল জেলায় রামকৃষ্ণ চেরির বাড়িতে এখন সবসময়েই ভিড় রয়েছে।  সব লোকজনই আসছেন তাঁর পোষা মুরগিটিকে দেখতে। নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছে সে।  রামকৃষ্ণের প্রতিবেশীরা তাঁর কাছ থেকে সেই মুরগিটি ঠিক কোন প্রজাতির তা জানতেও সারাক্ষণ প্রশ্ন করে চলেছেন।  তাঁরাও চান সেই প্রজাতির মুরগি কিনতে, তাহলে এতগুলো করে ডিম পাবেন তাঁরা।  আর কেই বা বেশি না পেতে চায় আজকাল! তবে সকলে এর কারণ খুঁজে না পেলেও, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এটি একটি জিনগত ত্রুটি।  সাধারণত দশ লক্ষ মুরগির মধ্যে একটি মুরগির এই সমস্যা হয়ে থাকে।  এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

```