
শেষ আপডেট: 30 December 2022 02:32
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর মায়ের (Heeraben Modi) মৃত্যুতে শোকার্ত কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। একের পর এক টুইটে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। দু'দিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে আমদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, 'মোদীজির শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। একজন ব্যক্তির জীবনে মা-ই প্রথম বন্ধু, প্রথম শিক্ষক। তাঁকে হারিয়ে ফেলা বিশ্বের সবচেয়ে বড় শোক।'
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, 'ছেলের জন্য মা-ই তাঁর পৃথিবী। মা চলে যাওযার দুঃখ অসহনীয়। এই ক্ষতি ছেলের কাছে কখনও পূরণ হওয়ার নয়।'
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, 'হীরা বা-র মৃত্যুতে আমি গভীর শোকাহত। মায়ের মৃত্যু এমন এক শূন্যতা তৈরি করে জীবনে, যা পূরণ হওয়া অসম্ভব। আমি মোদীজি ও তাঁর পরিবারকে সান্ত্বনা জানাই।'
'ঈশ্বরের চরণে বিশ্রাম করছে উজ্জ্বল শতবর্ষ', প্রয়াত প্রধানমন্ত্রীর মা