Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আবারও ভাসবে মুম্বই, অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুণে ও ঠাণেতেও, জারি চূড়ান্ত সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাণিজ্যনগরীতে। মুম্বই, ঠাণে, পুণেতে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। মাসের শুরুতেই নাগাড়ে বৃষ্টিতে কার্যত ডুবে গিয়েছিল মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। প্রাণ হারিয়েছিলেন ৩৮ জনেরও বেশি। যার মধ্য

আবারও ভাসবে মুম্বই, অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুণে ও ঠাণেতেও, জারি চূড়ান্ত সতর্কতা

শেষ আপডেট: 25 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাণিজ্যনগরীতে। মুম্বই, ঠাণে, পুণেতে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। মাসের শুরুতেই নাগাড়ে বৃষ্টিতে কার্যত ডুবে গিয়েছিল মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র। প্রাণ হারিয়েছিলেন ৩৮ জনেরও বেশি। যার মধ্যে উত্তর মুম্বইয়ের মালাডে দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় ২৩ জনের। মুম্বইয়ের হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণে ভাসতে চলেছে মুম্বই ও লাগোয়া এলাকা। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ থেকে ২৮ জুলাই পালঘরে জারি হয়েছে লাল সতর্কতা। বিশেষ দরকার ছাড়া মানুষজনকে বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির জেরে নীচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। আশঙ্কা ভেঙে পড়তে পারে পুরনো বাড়ির দেওয়াল। পুণে ও ঠাণেতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার মাঝরাত থেকেই ফের আকাশভাঙা বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্যনগরীতে। স্কাইমেট সূত্রে খবর, বৃহস্পতিবার সান্তা ক্রুজে ২৫.৪ মিমি ও কোলাবায় ১১.৬ মিমি বৃষ্টি হয়েছে। বরাবরের মতো গোটা রাজ্যের তুলনায় এ বারও মুম্বইয়ের উপরই এই বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি। গোটা শহর জলমগ্ন হয়ে পড়ায় বিমান, রেল এবং সড়ক পরিবহণ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মাসের শুরু থেকেই লাগাতার বৃষ্টিতে দক্ষিণ মুম্বই, কান্দিভলি, বোরিভিলি, অন্ধেরি, দাদার, সান্টাক্রুজ, ধারাভি, বাইকুল্লার মতো একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। মাঝে অবস্থার কিছুটা উন্নতি হলেও ফের ভারী বর্ষণের আশঙ্কায় মাথায় হাত পড়ে গেছে প্রশাসনের। আবহাওয়া দফতরের খবর, ৪৮ ঘণ্টা পরেও অবস্থার উন্নতির খুব একটা সম্ভাবনা নেই। এ দিকে পূর্ব রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, গোয়া, কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

```