Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে বিধ্বস্ত সিমলা-কুলু! ধসে মৃত এক, ব্যাপক ক্ষতির আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের সিমলা, কুলু-সহ (Kullu Flooded) বিস্তীর্ণ এলাকা। জানা গেছে, ধলি এলাকায় ধস নেমে এক মহিলার মৃত্যু হয়েছে। জখম আরও দুই। প্রশাসন সূত্রে খবর, মৃত মহিলা ভবঘুরে। তিনি রাস্তার পাশে ঘুমিয়েছি

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে বিধ্বস্ত সিমলা-কুলু! ধসে মৃত এক, ব্যাপক ক্ষতির আশঙ্কা

শেষ আপডেট: 6 July 2022 10:13

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের সিমলা, কুলু-সহ (Kullu Flooded) বিস্তীর্ণ এলাকা। জানা গেছে, ধলি এলাকায় ধস নেমে এক মহিলার মৃত্যু হয়েছে। জখম আরও দুই। প্রশাসন সূত্রে খবর, মৃত মহিলা ভবঘুরে। তিনি রাস্তার পাশে ঘুমিয়েছিলেন। জখমদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Kullu flooded

এদিকে, ধসের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচলও। মেঘভাঙা বৃষ্টিতে তছনছ কুলু (Kullu Flooded) এলাকাও। প্রশাসনের তরফে জানা গেছে, জলের তোড়ে চারজন ভেসে গিয়েছেন। এছাড়াও অজস্র বাড়ি ভেঙেছে, স্রোতে ভেসে গিয়েছে গাড়ি।

https://twitter.com/i/status/1544579040669044737

সূত্রের খবর, হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যায় বেশ কয়েকটি নদীর। ফলত হড়পা বানে কুলু (Kullu Flooded) জেলার একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলের তোড়ে বাড়ি-ঘর, গাড়ি তলিয়ে যাওয়ার খবর মিলেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে চলেছে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Kullu flooded
Kullu flooded

পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসনও। কুলু জেলার পুলিশ সুপার গুরুদেব শর্মা জানিয়েছেন, আচমকা হড়পা বানে চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

https://twitter.com/i/status/1544541317593800706

বন্যার ফলে তিনটি সরকারি প্রকল্পের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। টানা বৃষ্টির জেরে বাঁধে যাতে চাপ সৃষ্টি না হয়, তার জন্য জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশ প্রশাসনও। নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


```