Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাতভর বৃষ্টিতে ভাসছে শহর, ডুবেছে রাস্তাঘাট, কন্ট্রোল রুম খুলেও নাস্তানাবুদ কলকাতা পুরসভা

দ্য ওয়াল ব্যুরো: মুষলধারে বৃষ্টিতে ডুবেছে তিলোত্তমা। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে অবিরাম বর্ষণ। জলে ডুবে গেছে শহরের বহু রাস্তাঘাট। উত্তরের বরাহনগর থেকে দক্ষিণের বন্দর, কিংবা পার্ক সার্কাস থেকে নিউ আলিপুর-বেহালা, হরিদেবপুর সর্বত্র একই হয়রা

রাতভর বৃষ্টিতে ভাসছে শহর, ডুবেছে রাস্তাঘাট, কন্ট্রোল রুম খুলেও নাস্তানাবুদ কলকাতা পুরসভা

শেষ আপডেট: 16 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মুষলধারে বৃষ্টিতে ডুবেছে তিলোত্তমা। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে অবিরাম বর্ষণ। জলে ডুবে গেছে শহরের বহু রাস্তাঘাট। উত্তরের বরাহনগর থেকে দক্ষিণের বন্দর, কিংবা পার্ক সার্কাস থেকে নিউ আলিপুর-বেহালা, হরিদেবপুর সর্বত্র একই হয়রানির ছবি। পথচারী থেকে গাড়িচালক, নাস্তানাবুদ শহরবাসী। জল জমায় গতকাল বিকেল থেকেই তীব্র যানজট তৈরি হয়েছে শহরে। পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শহরের বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই থমকে গেছে যান চলাচল। দুর্ভোগে অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়ারা। লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, এন্টালি, ঠনঠনিয়া, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, এ জে সি বসু রোড, শরৎ বসু রোড, পার্ক সার্কাস, আলিপুর রোড, সাহাপুর রোড, শেক্সপিয়ার সরণি, এম জি রোডে যান চলালচল বিপর্যস্ত। কোথাও গাড়ি চলছে ধীর গতিতে, আবার কোথাও জমা জলে পুরোপুরি আটকে পড়েছে গাড়ির চাকা। কলকাতা পুরসভার সামনেও জমেছে একহাঁটু জল।

জলে ভাসছে বেলুড় মঠ

ভারী বৃষ্টির জেরে জল জমেছে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ধর্মতলা চত্বরে। জানা গেছে, বিমানবন্দরের টারম্যাকেও জমেছে জল। এ দিন সকাল থেকে কলকাতা বিমানবন্দরের পরিষেবাও বেহাল। এ ছাড়াও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর সংলগ্ন এলাকাতেও জল জমেছে। জল জমেছে রবীন্দ্র সদনের সামনেও। বেহাল দশা বেহালার। বুড়োশিবতলা, সেনহাটি কলোনি, এস এন রায় রোড, সাহাপুর মেন রোড, জয়কৃষ্ণ পাল রোড পুরোপুরি জলের তলায়। ভাসছে হরিদেবপুর, পর্ণশ্রী, রবীন্দ্রনগর। রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে যানবাহন। ইচ্ছামতো ভাড়া চাইছেন অটোচালকরা। শহরের একাধিক জায়গায় নিকাশি নালা উপচে গেছে। জল জমেছে সল্টলেকের একাধিক জায়গাতেও। উল্টোডাঙায় তৈরি হয়েছে তীব্র যানজট।  কলকাতা পুর ভবনের সামনেও এক হাঁটু জল। কন্ট্রোল রুম খুলেও নাস্তানাবুদ হতে হচ্ছে কলকাতা পুরসভাকে। জল জমার খবর জানতে একদিকে যেমন লাগাতার ফোন, অন্যদিকে মাঝে মাঝেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হাসপাতাল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃতের নাম সুবীর পাল। বয়স ৪০। তিনি দমদমের বাসিন্দা। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাঁদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। গত সোমবারই বাজ পড়ে পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি মিলিয়ে মোট ১১ জনের প্রাণ গিয়েছিল। এর মধ্যে শুধু পুরুলিয়াতেই মৃত্যু হয়েছিল ৭ জনের। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-one-died-due-to-lightning-near-victoria/

```