Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তীব্র গরমের জের! ক্লাস বন্ধের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের, ছুটি বাড়ছে স্কুলেও

মঙ্গলবার সর্বকালীন রেকর্ড ভেঙে কলকাতার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি! এখনই পরিস্থিতির বিশেষ হেরফের না, বরং গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছে হাওয়া অফিসও।

তীব্র গরমের জের! ক্লাস বন্ধের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের, ছুটি বাড়ছে স্কুলেও

কলকাতা বিশ্ববিদ্যালয়।

শেষ আপডেট: 1 May 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সর্বকালীন রেকর্ড ভেঙে কলকাতার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি! এখনই পরিস্থিতির বিশেষ হেরফের না, বরং গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছে হাওয়া অফিসও।

এই পরিস্থিতিতে আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত কলেজগুলির ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। একই পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও।

সংসদের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি চাইলে তারা গরমের ছুটি বাড়াতে পারে বা বিকল্প হিসেবে অনলাইনে ক্লাস চালু করতে পারে।

 হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, কলকাতার সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৫৪ সালের এপ্রিল মাসে। ওই বছর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি। মঙ্গলবার সেই রেকর্ডও ভেঙে গেল। তপ্ত দুপুরে মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৪৩.৪৭ ডিগ্রি।  ৪ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হিট ওয়েভের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

সূত্রের খবর, সেকারণেই কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এক অধ্যাপকের কথায়, "সকাল ৯টার পর থেকেই গরম বাতাস বইছে। আবহাওয়া বিশেষজ্ঞরাও ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে বেরোতে বারণ করছেন। সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত।"


```