Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজস্থানের জয়পুরের থেকেও বেশি গরম কলকাতায়, তাপপ্রবাহ ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে

জয়পুরে আজ শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় সেখানে সকাল ৮টার পর থেকেই তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।

রাজস্থানের জয়পুরের থেকেও বেশি গরম কলকাতায়, তাপপ্রবাহ ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে

চরম তাপপ্রবাহ কলকাতায়।

শেষ আপডেট: 26 April 2024 11:19

দ্য ওয়াল ব্যুরো: তপ্ত সকাল। জ্বালাপোড়া দুপুর। সন্ধেবেলাও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গরম হাওয়া। কলকাতা যেন মরুভূমি হয়ে গেছে। সূর্যের গনগনে তেজ চামড়া পুড়িয়ে দিচ্ছে। আবহাওয়ার রিপোর্ট বলছে, রাজস্থানের জয়পুরের থেকেও বেশি গরম কলকাতায়। জয়পুরে আজ শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় সেখানে সকাল ৮টার পর থেকেই তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রিয়েল ফিল আরও বেশি।

৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে তাপপ্রবাহ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। রেহাই নেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকারও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে তাপমাত্রা বাড়ছে। সমতলের মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

এপ্রিল মাস জুড়েই দাবদাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আরও সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তাপপ্রবাহ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া- এই পাঁচ জেলায় অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আগামী তিন দিনে আরও বাড়বে তাপমাত্রা। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে। গাঙ্গেয় দক্ষিণে ২ ডিগ্রি এবং পশ্চিমের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 

বৃহস্পতিবার কলকাতায়  দিনের তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি থেকে বেড়ে ৪০.৫ ডিগ্রি হয়েছে। আজ তাই ৪১ ডিগ্রিতে পৌঁছে গেছে। কাল রাতের তাপমাত্রা ২৯.২ থেকে কমে ২৮.৮ ডিগ্রি হয়েছিল। যা আজ রাতে ফের বেড়ে আগের জায়গায় চলে যাবে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। কলকাতায় দিনভর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে। উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া। ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও তীব্র তাপপ্রবাহ হতে পারে শুক্রবার। শনিবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চরম তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। 


```