Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি২০ বৈঠকে ট্রুডোকে 'ধমক' জিনপিংয়ের! বললেন, 'এটা ঠিক নয়'

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার জি ২০ (G20) বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সঙ্গে কথা বলতে দেখা গেল চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-কে। আর সেখানেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে

জি২০ বৈঠকে ট্রুডোকে 'ধমক' জিনপিংয়ের! বললেন, 'এটা ঠিক নয়'

শেষ আপডেট: 17 November 2022 08:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার জি ২০ (G20) বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সঙ্গে কথা বলতে দেখা গেল চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-কে। আর সেখানেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এই দুই রাষ্ট্রপ্রধানের। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জিনপিং রীতিমতো ধমক দিয়েছেন বলে দাবি সংবাদমাধ্যমের।

সূত্রের খবর, এর আগে বালিতে ট্রুডোর সঙ্গে তাঁর কথোপকথন, আলোচনার বিষয়বস্তু খবরে ফাঁস হয়ে যাওয়ায় বেশ ক্ষুব্ধ চিনা প্রেসিডেন্ট। রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন জিনপিং। দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় নজর এড়ায়নি কারওই। জানা গেছে, ট্রুডোকে নাকি জিনপিং বলেছেন, “আমাদের দু'জনের মধ্যে হওয়া সমস্ত তথ্য, সিদ্ধান্ত মিডিয়ার কাছে ফাঁস করে দেওয়া হয়েছে। এটা একেবারেই ঠিক হয়নি। এমন ঘটনা কাম্য নয়।'

যদিও বিষয়টিকে 'ফাঁস' বলে মানতে নারাজ জাস্টিন ট্রুডো। জিনপিংকে তিনি পাল্টা বলেন, 'কানাডায় আমরা সবাই অবাধ এবং খোলামেলা আলোচনাতেই বিশ্বাস করি। দেশের জনগণের প্রতিটি বিষয়ই জানার অধিকার রয়েছে। কিছু বিষয় নিয়ে দু'পক্ষের মতপার্থক্য থাকতেই পারে, তবে আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব।'

বালিতে জি২০ বৈঠকের ফাঁকে দুই নেতার মধ্যে এমন উত্তপ্ত আলোচনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দু'পক্ষের এই মিনিট দশেকের আলোচনায় জাস্টিন ট্রুডো চিনের কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানা গেছে। কারণ, কানাডায় ২০১৯ সালের নির্বাচনে চিনের বিরুদ্ধে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল। এই বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোকে সতর্কও করেছিল সেদেশের গোয়েন্দা সংস্থাগুলি।

জি ২০ বৈঠকে হাতে হাত মোদী-জিনপিংয়ের, সীমান্তে শান্তি নিয়ে কি কথা হল!


```