Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকের চিকিৎসায় খোলা হল বিশেষ ওয়ার্ড

উত্তরে বৃষ্টি, পুড়ছে দক্ষিণ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। কবে আসবে বর্ষা সেদিকেই এখন তাকিয়ে বিভিন্ন জেলার মানুষ। 

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকের চিকিৎসায় খোলা হল বিশেষ ওয়ার্ড

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ

শেষ আপডেট: 13 June 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: উত্তরে বৃষ্টি, পুড়ছে দক্ষিণ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। কবে আসবে বর্ষা সেদিকেই এখন তাকিয়ে বিভিন্ন জেলার মানুষ। 

রোদে গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তাই উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। জেলায় জেলায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর। তীব্র দাবদাহে সাধারণ মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল নতুন ইউনিট। হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫ শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ হিটস্ট্রোক ওয়ার্ড খোলা হল। অত্যাধিক গরমে অসুস্থদের চিকিৎসার জন্য থাকছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ টিম । 

একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিতে আবেদন জানাল হুগলি জেলা স্বাস্থ্য দফতরও। হুগলির ডেপুটি সিএমওএইচ(২) দেবযানী বসু মল্লিকের পরামর্শ, তাপপ্রবাহ আটকানো যাবে না কিন্তু নিজেরা সতর্ক থাকতে হবে। বাইরে বেরোলে ছাতা ব্যবহার করতে হবে। শিশুদের দুপুরে ঘরের বাইরে বেরোতে দেওয়া যাবে না। প্রবীণ মানুষদের সঙ্গে পরিবারের লোককে থাকতে হবে, যাতে অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। 

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর জানান, জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রতিটা হাসপাতালকে এ নিয়ে সতর্ক করা হয়েছে। হিট স্ট্রোক নিয়ে কেউ যদি হাসপাতালে আসেন তাদের চিকিৎসার জন্য ঠান্ডা ঘর রাখা আছে। ওআরএস সলিউশান রাখা আছে সব হাসপাতালে। হাসপাতালগুলোতে গরমের মোকাবিলায় লিফলেট দেওয়া হয়েছে, ব্যানার টাঙ্গানো হয়েছে। স্বাস্থ্য কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। হুগলির তাপমাত্রা পারদ ৩৮-৪০ ডিগ্রিতে ঘোরাফেরা করছে।তবে অস্বস্তি হচ্ছে ৪৩ ডিগ্রি মতো। অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪১ ডিগ্রির আশেপাশে।


```