Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Heat Stroke: কেনাকাটা করতে গিয়ে গরমে অসুস্থ, মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমে অসুস্থ (Heat Stroke) হয়ে মৃত্যু (Death) হল যাদবপুর বিদ্যাপীঠের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতার বাড়ি তপসিয়ায়। নাম আনিসা আফরিন মণ্ডল। পরিবারের সঙ্গে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন আনিসা। বাড়ি ফিরে

Heat Stroke: কেনাকাটা করতে গিয়ে গরমে অসুস্থ, মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

শেষ আপডেট: 27 April 2022 15:45

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমে অসুস্থ (Heat Stroke) হয়ে মৃত্যু (Death) হল যাদবপুর বিদ্যাপীঠের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতার বাড়ি তপসিয়ায়। নাম আনিসা আফরিন মণ্ডল। পরিবারের সঙ্গে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন আনিসা। বাড়ি ফিরে সন্ধেয় অসুস্থ বোধ করেন। এরপরই মৃত্যু হয় তাঁর।

জানা গেছে, মঙ্গলবার ইদের বাজার করে বাড়ি ফেরার পর হঠাৎই তাঁর বমি শুরু হয়। একাধিক বার বমি হয় তাঁর। চিকিৎসকদের অনুমান, প্রবল গরমে শরীর জলশূন্য (Heat Stroke) হয়ে গিয়েছিল আনিসার। এরপর হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়।

পরিবার সূত্রে খবর, যেহেতু পরীক্ষা চলছে, তাই ওইদিন সন্ধেয় বাড়ি ফিরে পড়তে বসে আনিসা। রাতের দিকে হঠাৎই তাঁর বমি শুরু হয়। একাধিকবার বমি, মাথা যন্ত্রণা ও শ্বাসকষ্ট শুরু হয়। এর পর বাড়িতে চিকিৎসক আসেন। ততক্ষণে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। জানা গেছে, রোজার উপোস রাখছিল সে।

ক’‌য়েকদিন থেকেই তাপপ্রবাহে পুড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবারই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। এই পরিস্থিতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি বৈদ্যবাটিতে এক পৌঢ় বাজার করতে এসে মারাও গেছেন। তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এই তরুণীর মর্মান্তিক মৃত্যু হল।

৪৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে রাজধানী, ভেঙেছে তাপপ্রবাহের রেকর্ড! আঁধি-সতর্কতাও এই সপ্তাহেই


```