Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তাপ বাড়ছে শনিবারের ডার্বির, দুই নয়া কোচ, ফেভারিট বাগান, তাতছে ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো: এমন এক প্রেক্ষাপটে শনিবার কলকাতা ডার্বি হতে চলেছে, যেটিতে দুটি দল জিতলে তাদের খুব একটা লাভ হবে না। একমাত্র সম্মানরক্ষার লড়াই-ই সম্বল, না হলে লাল হলুদ এই মুহূর্তে তালিকায় রয়েছে একেবারে শেষে। আর এটিকে মোহনবাগান সাতে, তারা যদি

উত্তাপ বাড়ছে শনিবারের ডার্বির, দুই নয়া কোচ, ফেভারিট বাগান, তাতছে ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 28 January 2022 12:25

দ্য ওয়াল ব্যুরো: এমন এক প্রেক্ষাপটে শনিবার কলকাতা ডার্বি হতে চলেছে, যেটিতে দুটি দল জিতলে তাদের খুব একটা লাভ হবে না। একমাত্র সম্মানরক্ষার লড়াই-ই সম্বল, না হলে লাল হলুদ এই মুহূর্তে তালিকায় রয়েছে একেবারে শেষে। আর এটিকে মোহনবাগান সাতে, তারা যদিও বাকিদের থেকে তিন ম্যাচ কম খেলেছে। সবুজ মেরুন দল জিতলে বরং তাদের কিছুটা সুবিধে হবে। দুটি দলের একদিক থেকে সহ অবস্থানে রয়েছে। দুই প্রধানের নয়া কোচ, এটিকে মোহনবাগানের জুয়ান ফার্নান্দোর অভিষেক হচ্ছে। তেমনি লাল হলুদের মারিও রিভেরাও ডার্বিতে কোচ হিসেবে প্রথম। তিনি এর আগে আলেজান্দ্রো মেনেন্দেজের সহকারী হিসেবে বড় ম্যাচে রিজার্ভ বেঞ্চে থেকেছেন। কিন্তু এবার একা দল হাতে নামবেন স্প্যানিশ কোচ। ডার্বি এবার হতে চলেছে অল স্প্যানিশ ম্যাচ। দুই কোচ স্পেনের, দুই দলে মোট ৪ জন বিদেশী তারকাও স্প্যানিশ। একটা দিক থেকে দুটি দলের মিল রয়েছে। দুটি দলের নড়বড়ে ডিফেন্সই ভাবাচ্ছে সমর্থকদের। গোল করেও তা হজম করে যাচ্ছে। এই মরশুমে ১৩টি ম্যাচ খেলে ২৫ গোল খেয়ে বসে আছে লাল-হলুদ ডিফেন্স। সেখানে এটিকে মোহনবাগান ১০ ম্যাচে হজম করেছে ১৮টি গোল। তাই দুটি দলের ডিফেন্স কমজোরি না বললেও চলে। গত ডার্বিতে আবার এটিকে মোহনবাগান তিন গোলে হারিয়েছিল লাল হলুদ দলকে। সেইসময় কোচ ছিলেন সবুজ মেরুনের আন্তোনিও লোপেজ হাবাস। ইস্টবেঙ্গলের কোচ ছিলেন ম্যানুয়েল দিয়াজ। দুই কোচের কেউই এবার নেই। এবার একেবারে নয়া লড়াই, লাল হলুদের বহু ফুটবলারের বাই-বাই হয়ে গিয়েছে এর মধ্যে। তাই লড়াইটা কেমন পর্যায়ের হবে, সেই নিয়ে একটা সংশয় রয়েছে। রক্ষণ ছেড়ে আক্রমণ ধরলে, এক্ষেত্রে এটিকে মোহনবাগান কিন্তু অনেকটা এগিয়ে এসসি ইস্টবেঙ্গলের থেকে। ১০ ম্যাচে গোল করেছে ২০-টি। সেখানে ১৩ ম্যাচ খেলে লাল-হলুদের গোল মাত্র ১৩টি। রেনেডি সিং কোচ থাকার সময় দলের রক্ষণ জমাট করার চেষ্টা করেছিলেন। আর রিভেরা এসে দলের আক্রমণকে ঢেলে সাজিয়েছেন। ব্রাজিলীয় মার্সেলো এসেছেন, সোটা এসেছেন মিডফিল্ডে, দুই বিদেশীকেই নামানোর ছক নেওয়া হয়েছে। এটিকে মোহনবাগানে করোনা সমস্যা ছিল। সেই কারণে মানসিক দিক থেকেও ক্লান্তিতে রয়েছেন দলের তারকা রয় কৃষ্ণ। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে, সেই কারণে রয় খেলবেনই, বলা যাচ্ছে না। সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস ও মনবীর সিং শুরু করতে পারেন ম্যাচে। নির্বাসন কাটিয়ে ফিরছেন হুগো বুমোস, তিনি দলের চালিকাশক্তি। তাই কোচ ফার্নান্দো অনেকটাই চিন্তামুক্ত। বুমোস থাকলেও সমর্থকদের ভরসা লিস্টন কোলাসোকে নিয়েও। তিনি প্রতি ম্যাচে দারুণ উন্নতি করছেন। সেই কারণে রয় খেলতে না পারলেও এটিকে মোহনবাগানের গোল করার লোকের অভাব নেই।    

```