
শেষ আপডেট: 29 May 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অনেকটাই কমল বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টির সম্ভাবনা বেড়েছে উত্তরের পার্বত্য জেলাগুলিতে। সোমবার সন্ধেয় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের (heat returns at June) অধিকর্তা গণেশ কুমার দাস।
সূত্রের খবর, আগামী তিনদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম (Heat) ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। প্রায় হবে না বললেই চলে। একইরকম আবহাওয়া (weather report) জারি থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি দু'টোই বাড়বে। পারদ ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি।

অন্যদিকে উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং এবং তরাইয়ের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে মালদহ ও দুই দিনাজপুরে আগামীকাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। সবমিলিয়ে প্রায় গোটা রাজ্যজুড়েই আগামী তিন-চারদিন বেশ ভালই গরম পড়তে চলেছে।

জানা গেছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। রাজস্থানের উপর এইমুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সোজা মধ্যপ্রদেশ পর্যন্ত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আগের থেকে বেশ কিছুটা কমেছে।