Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোল দিয়েই শুরু হয়ে গেল দক্ষিণের তাপদাহ! উত্তরে বৃষ্টি চলবে আরও তিনদিন

আচমকা গরমের প্রকোপ এমনই বেড়েছে যে শুক্রবার রাত ৯টাতেও ঘেমে নেয়ে একশা হতে হয়েছে শহরবাসীকে। 

দোল দিয়েই শুরু হয়ে গেল দক্ষিণের তাপদাহ! উত্তরে বৃষ্টি চলবে আরও তিনদিন

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 March 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের আশঙ্কা সত্যি করে শনিবার দোলের দিনেই এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ডিগ্রি বেড়েছে। সেই সূত্রে শনিবার থেকেই তাপদাহ শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আচমকা গরমের প্রকোপ (Weather Update) এমনই বেড়েছে যে শুক্রবার রাত ৯টাতেও ঘেমে নেয়ে একশা হতে হয়েছে শহরবাসীকে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত এই তাপদাহ চলবে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে। ইতিমধ্যে স্বাভাবিকের ওপরে উঠে গেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর। এগুলো হল-  বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। 

উত্তরবঙ্গে অবশ্য বিপরীত ছবি। দোলের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। অর্থাৎ উত্তরে এখনই গরম পড়ার সম্ভাবনা নেই। 

অন্যদিকে বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম কমার কোনও লক্ষ্মণ নেই।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির আশেপাশে। রবিবার তা বেড়ে হতে পারে ৩৫ ডিগ্রি। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৯১ শতাংশের মধ্যে থাকবে। যার অর্থ রাতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখে। ভারী বৃষ্টি হবে হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশেও। চরম তাপপ্রবাহের পরিস্থিতি হবে ওড়িশা, ঝাড়খন্ড,  ছত্তীসগড়,তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ।


```