Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ফেসবুক লাইভে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, পুলিশকে অনুরোধ, আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবেন না

দ্য ওয়াল ব্যুরো : শনিবার গভীর রাতে আগ্রা জেলার রায়ভা গ্রামের মন্দিরে গিয়েছিল শ্যাম শিকারওয়ার। মন্দির চত্বরে সে গলায় দড়ি দেয়। সেই দৃশ্য ফেসবুকে লাইভ স্ট্রিম করে। চার মিনিটের সেই ভিডিও ক্লিপে কীভাবে শ্যাম আত্মহত্যা করছে দেখা গিয়েছে। গলায় দড়ি

ফেসবুক লাইভে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, পুলিশকে অনুরোধ, আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবেন না

শেষ আপডেট: 11 March 2022 04:15

দ্য ওয়াল ব্যুরো : শনিবার গভীর রাতে আগ্রা জেলার রায়ভা গ্রামের মন্দিরে গিয়েছিল শ্যাম শিকারওয়ার। মন্দির চত্বরে সে গলায় দড়ি দেয়। সেই দৃশ্য ফেসবুকে লাইভ স্ট্রিম করে। চার মিনিটের সেই ভিডিও ক্লিপে কীভাবে শ্যাম আত্মহত্যা করছে দেখা গিয়েছে। গলায় দড়ি দেওয়ার আগে সে পুলিশকে বলেছে, আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবেন না। বাড়ির লোকজনের উদ্দেশে বলেছে, আমার দেহের ছবি অনলাইনে দিও। তাতে সবাই দেখতে পাবে। ২২ বছরের শ্যাম স্থানীয় একটি মেয়ের প্রেমে পড়েছিল। কিন্তু তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। তখনই সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ভিডিও ছাড়া সে চার পাতার সুইসাইড নোট লিখে গিয়েছে। তাতে বলেছে, আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। অন্য কারও সঙ্গে তার বিয়ে হচ্ছে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তার জন্য আমি এতই হতাশ যে চাকরিটা পর্যন্ত হারিয়েছি। একইসঙ্গে সে অঙ্গপ্রত্যঙ্গ দানের অঙ্গীকার করেছে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন প্রথমে শ্যামের ঝুলন্ত দেহ দেখতে পায়। তদন্তে জানা গিয়েছে, সে একটি সংস্থায় চাকরি করত। কিছুদিন আগে তার চাকরি চলে গিয়েছিল।

```