Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, হাল ছাড়ছি না সরকারি কর্মচারীরা

দ্য ওয়াল ব্যুরো: মহার্ঘভাতা নিয়ে সরকারি কর্মচারীদের দায়ের করা মামলার শুনানি আবারও পিছল। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে যায়। ফলে আশাহত সরকারি কর্মচারীরা। কবে পর

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, হাল ছাড়ছি না সরকারি কর্মচারীরা

শেষ আপডেট: 5 February 2024 19:04

দ্য ওয়াল ব্যুরো: মহার্ঘভাতা নিয়ে সরকারি কর্মচারীদের দায়ের করা মামলার শুনানি আবারও পিছল। সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে যায়। 

এই নিয়ে টানা ১১ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। কবে পরবর্তী শুনানি হবে, তা এখনও স্থির হয়নি। ফলে আশাহত সরকারি কর্মচারীরা। 

মামলাকারীদের অভিযোগ, প্রতিবছরই কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের ডিএ দিলেও এরাজ্যে দীর্ঘদিন ধরে কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হয়েছে। বকেয়া ডিএর পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। বারবার রাজ্যকে অনুরোধ উপরোধ করেও কাজ না হওয়ায় বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ।

ওই মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এজন্য রাজ্যকে তিনমাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পাল্টা মামলা দায়ের করে রাজ্য সরকার।

এমনকী রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে কলকাতার শহিদ মিনারে অনশনও করছেন একাধিক সরকারি কর্মচারী। তাঁদের অনশন তুলে নেওয়ার আর্জিও জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর সঙ্গে রাজভবনে গিয়ে সাক্ষাতও সেরে এসেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কর্মচারীদের 'অন্যায় আবদার' মেনে নেওয়া সম্ভব নয় বলে আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমন পরিস্থিতিতে বারবার শুনানির দিন পিছিয়ে যাওয়ায় বিরক্ত দু'পক্ষই। তাঁরা চাইছেন, দ্রুত মামলার নিস্পত্তি হোক সুপ্রিমকোর্টে।


```