Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অভিযোগের প্রকৃতি নিয়েই প্রশ্ন উঠছে', পানাগড় দুর্ঘটনা মামলায় কী বলল রাজ্য

রাজ্যের আইনজীবী এদিন আদালতে বলেন, দায়ের হওয়া অভিযোগের প্রকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে।

'অভিযোগের প্রকৃতি নিয়েই প্রশ্ন উঠছে', পানাগড় দুর্ঘটনা মামলায় কী বলল রাজ্য

ফাইল ছবি

শেষ আপডেট: 25 March 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: গত ফেব্রুয়ারি মাসে পানাগড়ের (Panagarh Accident Case) কাঁকসায় মর্মান্তিক মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ইভটিজিং করে তাঁর গাড়ি ধাওয়া করার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওঠে। দাবি, সে কারণেই সুতন্দ্রার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্য স্পষ্ট জানায়, কোনও ইভটিজিং হয়নি। 

রাজ্যের আইনজীবী এদিন আদালতে বলেন, দায়ের হওয়া অভিযোগের প্রকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভিত্তিতে আসানসোল পুলিশ কমিশনারেট সিসিটিভি ফুটেজও চেক করেছে। একই অভিযোগ চন্দননগর থানাতেও করা হয়। তবে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেছেন যে কোনও ইভটিজিং হয়নি। মায়ের বয়ানও পাঠিয়ে দেওয়া হয়েছে। 

সুতন্দ্রার মা যে আর কোনও অভিযোগ করতে চান না, এমনটাও জানিয়েছে রাজ্য। আইনজীবীর বক্তব্য, মৃতার মায়ের যে বয়ান নথিভুক্ত করা হয়েছে তাতে তিনি জানান, তিনি পুনরায় আর কোনও অভিযোগ করতে চান না। এদিকে চন্দননগর থানার রিপোর্ট কাঁচরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতির জানিয়েছেন, কাঁচরা ও চন্দননগর থানার আইসি রিপোর্ট জমা দিয়েছেন। কেস ডায়েরি পরবর্তী শুনানিতে জমা দিতে হবে। 

পানাগড়ের ঘটনা নিয়ে পুলিশ সাংবাদিক করে দাবি করেছিল, এটি রেষারেষির ঘটনা, কোনও কটূক্তি করা হয়নি। তবে সুতন্দ্রার পরিবার সাফ জানিয়েছিল, এটি নিছক রেষারেষির জেরে দুর্ঘটনার ঘটনা নয়। ধাওয়া করা গাড়ি থেকে মদের গ্লাস পাওয়া গেছে। আর সুতন্দ্রার গাড়ির চালকও ইভটিজিং-এর কথা বলেছিলেন। এই ঘটনায় ধাওয়া করা সেই সাদা গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। 

দুর্ঘটনার কদিন পর আবার সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তাঁর গাড়িরই চালক। আসলে তিনি বয়ান বদল করেছিলেন। বলেছিলেন, 'ইভটিজিং হয়নি। আমাদের গাড়িতে ধাক্কা দেওয়ায় সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধরতে। তাই ১০০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে।' পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজেও বারবার দেখা যায় সুতন্দ্রাদের গাড়িটি আগে থাকা একটি সাদা গাড়িকে তাড়া করছে। 

সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মার বয়ান বদল দেখে সুতন্দ্রার মা গত ১ মার্চ চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরেই ভদ্রেশ্বরের দাসপাড়া থেকে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করা হয়েছিল। 


```