Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রবিবার দিনভর একাধিক স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন জ্যোতিপ্রিয়? বুলেটিনে জানাল হাসপাতাল

শুক্রবার আদালতে মাথা ঘুরে পরে যান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক? হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবার তাঁর একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।

রবিবার দিনভর একাধিক স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন জ্যোতিপ্রিয়? বুলেটিনে জানাল হাসপাতাল

ফাইল ছবি

শেষ আপডেট: 29 October 2023 19:12

দ্য ওয়াল ব্যুরো: হাই সুগারের রোগী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারের পর তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরই আদালতে মাথা ঘুরে পরে যান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। দ্রুত তাঁকে ভর্তি করানো হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। এরপর কেটে গিয়েছে ৪৮ ঘন্টার বেশি সময়। এখন কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক? হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবার তাঁর একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। বর্তমানে স্থিতিশীল আছেন তিনি। 


এদিন হাসপাতালের দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, জ্যোতিপ্রিয় মল্লিকের আজ হল্টার মনিটারিং সম্পূর্ণ হয়েছে। একইসঙ্গে তাঁর মস্তিষ্কের এমআরআইও করা হয়েছে। মন্ত্রীর সার্ভিক্যাল স্পাইনেরও এমআরআই হয়েছে। একাধিক বিভাগের ডাক্তাররা রবিবার দিনভর জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাঁর বাঁ দিকের উপরের ও নিচের লিম্বে হালকা দুর্বলতা রয়েছে। এছাড়া তিনি সার্বিকভাবে সুস্থ আছেন বলেই জানিয়েছেন চিকিসকেরা। বর্তমানে তাঁর ডায়েবেটিক ডায়েট চলছে। 

এর আগে শনিবার বুলেটিনে জ্যোতিপ্রিয়র শরীরে কী কী রোগ ধরা পড়েছে, টেস্ট রিপোর্টে কী রয়েছে তা বিস্তারিত জানানো হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, জ্যোতিপ্রিয় মল্লিকের হাইপারগ্লাইসেমিয়া রয়েছে। সাধারণত রক্তে শর্করার পরিমাণ ১১.১ মিলিলিটারের চেয়ে বেশি হলে ‘হাইপারগ্লাইসেমিয়া’ অবস্থা তৈরি হয়। আর তখনই বাড়ে স্ট্রোকের আশঙ্কা। 


এছাড়াও কিডনির অসুখ আগেই ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁর রেনাল ইমপেয়ারমেন্ট বা কিডনির রোগও ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিৎসকরা জ্যোতিপ্রিয়কে দেখেছেন। চিকিৎসকদের পরামর্শে রবিবার সিটি স্ক্যান, এমআরআই, রক্তের বিভিন্নরকম পরীক্ষা করানো হয়েছে। এছাড়াও ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষাও করা হয়েছে। তবে সমস্ত রিপোর্টই স্বাভাবিকই রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। আপাতত তাঁর ‘মেডিক্যাল স্টেটাস’ স্থিতিশীল।


প্রসঙ্গত, শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। কিন্তু এদিন এজলাসে থাকাকালীন তিনি হাসপাতালে ভর্তি হন। তাই বিচারক জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১০ দিন তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে।


```