Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা ঠেকাতে ফের বড় পদক্ষেপ কেন্দ্রের, বাংলা সহ রাজ্যে রাজ্যে শুরু হবে মকড্রিল

দ্য ওয়াল ব্যুরো: করোনা (covid situation) কমে গেলেও ফের তা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে দেশে দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়ে যাচ্ছে। করোনার পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও ফের বেড়েছে। তাই করোনা মোকাবিলায় ফের কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন

করোনা ঠেকাতে ফের বড় পদক্ষেপ কেন্দ্রের, বাংলা সহ রাজ্যে রাজ্যে শুরু হবে মকড্রিল

শেষ আপডেট: 28 March 2023 03:22

দ্য ওয়াল ব্যুরো: করোনা (covid situation) কমে গেলেও ফের তা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে দেশে দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়ে যাচ্ছে। করোনার পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও ফের বেড়েছে। তাই করোনা মোকাবিলায় ফের কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধিকর্তাদের সঙ্গে বৈঠক হয় নীতি আয়োগের। সেই বৈঠকে কোভিড ঠেকাতে রাজ্যগুলিকে গাইডলাইন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো এখন কেমন আছে তা খতিয়ে দেখা হবে। বাংলা সহ রাজ্যে রাজ্যে শুরু হবে মকড্রিল। ফের টিকাকরণে জোর দেওয়া হবে। কোভিড টেস্ট, আরটি-পিসিআর টেস্ট শুরু হবে। এলাকা ভিত্তিক সংক্রমণের হার কত তা খতিয়ে দেখা হবে। আগামী ১০ ও ১১ এপ্রিল কোভিড হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে দেশজুড়ে মহড়া চলবে বলে জানানো হয়েছে।

কোন রাজ্যে আক্রান্তের হার কেমন তা খতিয়ে দেখার জন্য পাঠানো হবে বিশেষজ্ঞের দল। কারও শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ আরটি-পিসিআর টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে। ফের নতুন কোনও প্রজাতির উপদ্রপ হয়েছে কি না, সেটা জানা জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়ার উপরও জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগের মতোই টেস্ট-ট্র্যাক, ট্রিট এবং ভ্যাকসিনেশন ফর্মুলার উপরই জোর দিচ্ছে কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, করোনার আচরণবিধি ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ভিড় এড়িয়ে চলা, জনবহুল স্থানে মাস্ক পরা, বারবার হাত ধোওয়ার ব্যাপারে পুনরায় জনসচেতনা গড়ে তোলার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।


```