Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রে মন্ত্রিসভার সম্প্রসারণের আগে ব্যর্থতার দায় নিয়ে সরলেন হর্ষবর্ধন, গঙ্গোয়ার

দ্য ওয়াল ব্যুরো : বুধবার বিকালে কেন্দ্রে মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দুপুরে জানা গেল, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সহ সাতজন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। আরও কয়েকজন শীঘ্রই ই

কেন্দ্রে মন্ত্রিসভার সম্প্রসারণের আগে ব্যর্থতার দায় নিয়ে সরলেন হর্ষবর্ধন, গঙ্গোয়ার

শেষ আপডেট: 7 July 2021 10:05

দ্য ওয়াল ব্যুরো : বুধবার বিকালে কেন্দ্রে মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দুপুরে জানা গেল, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সহ সাতজন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। আরও কয়েকজন শীঘ্রই ইস্তফা দিতে পারেন বলে শোনা যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী বাদে যে মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন, তাঁদের মধ্যে আছেন সন্তোষ গঙ্গোয়ার, সদানন্দ গৌড়া, দেবশ্রী চৌধুরি, সঞ্জয় ধোত্রে এবং রতনলাল কাটারিয়া। শিক্ষামন্ত্রী নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার জানিয়েছেন, তাঁরা স্বাস্থ্যের কারণে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। শ্রমমন্ত্রক সূত্রে জানা যায়, সন্তোষ গঙ্গোয়ারের প্রতি সন্তুষ্ট ছিলেন না মোদী। গতবছর লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা বিরাট সমস্যায় পড়েন। শ্রমমন্ত্রী তাঁদের বাড়ি ফেরার ঠিকমতো ব্যবস্থা করতে না পারেননি। সেজন্য মোদী তাঁর ওপরে অসন্তুষ্ট হন। গত এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ওয়েভ যখন তুঙ্গে, তখন দেশ জুড়ে অক্সিজেনের সংকট দেখা যায়। হাসপাতালে যথেষ্ট সংখ্যক বেডও পাওয়া যায়নি। সেজন্য তীব্র সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। এই প্রেক্ষিতে সরতে হচ্ছে হর্ষ বর্ধনকে। আপাতত যাঁরা মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে আছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিজেপি নেতা নারায়ণ রানে, বরুণ গান্ধী এবং লোক জনশক্তি পার্টির নেতা পশুপতি পরশ। মন্ত্রিসভার সম্প্রসারণের ফলে কেন্দ্রে মন্ত্রীদের এক বড় অংশ হবেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি (ওবিসি) সম্প্রদায়ভুক্ত। কয়েকজন মহিলাকেও এবার মন্ত্রী করা হতে পাররে বলে মনে করা হচ্ছে। যাঁদের অতীতে প্রশাসনিক অভিজ্ঞতা আছে, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে পিএইচডি, এমবিএ, পোস্ট গ্রাজুয়েট ও পেশাজীবীরা বিশেষ গুরুত্ব পাবেন। সরকার জানিয়েছে, দেশে সমবায় আন্দোলন জোরদার করার জন্য নতুন সমবায় মন্ত্রক গঠন করা হবে। মন্ত্রিসভার রদবদলের আগে সামাজিক ন্যায় মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলোটকে রাজ্যপাল করা হয়েছে। এর ফলে রাজ্যসভায় একটি আসন ফাঁকা হল। ওই আসনে নির্বাচিত হতে পারেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দীনেশ ত্রিবেদি অথবা কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদ। সম্ভাব্য মন্ত্রী হিসাবে অপর যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে আছেন আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, পঙ্কজ চৌধুরি, রিতা বহুগুণা যোশি, রামশংকর কাথেরিয়া, লাল্লান সিং ও রাহুল কাসওয়ান। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৮১ জন মন্ত্রী হতে পারেন। এখন সেখানে আছেন ৫২ জন। আরও ২৯ জনকে মন্ত্রী করা যেতে পারে।

```