Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোমূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র! মন্ত্রীর কথায় তুমুল বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগেই বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা দাবি করেছিলেন, গোমূত্র খেয়ে ক্যানসার নিরাময় হয়েছে তাঁর। আরও বলেছিলেন, নিয়মিত গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তুমুল বিতর্ক হয়েছিল তাঁর এই মন্তব্যে। তা সত্ত্

গোমূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র! মন্ত্রীর কথায় তুমুল বিতর্ক

শেষ আপডেট: 8 September 2019 16:26

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগেই বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা দাবি করেছিলেন, গোমূত্র খেয়ে ক্যানসার নিরাময় হয়েছে তাঁর। আরও বলেছিলেন, নিয়মিত গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তুমুল বিতর্ক হয়েছিল তাঁর এই মন্তব্যে। তা সত্ত্বেও ভোটে জিতেও যান সাধ্বী। তার কয়েক মাস পরেই ফের তুমুল বিতর্ক শুরু হল গোমূত্র নিয়ে। এবারে বিতর্কের কেন্দ্রে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি রবিবার জানিয়ে দিলেন, গোমূত্র দিয়ে ক্যানসার নিরাময়ের ওষুধ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় এই কাজ শুরু হয়েছে। রবিবার একটি অনুষ্ঠানে মন্ত্রী অশ্বিনী কুমার বলেন, "গোমূত্র দিয়ে বিভিন্ন রকমের ওষুধ, বিশেষত ক্যানসার নিরাময়ের ওষুধ তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রীতিমতো জোর কদমে কাজ শুরু করেছে কেন্দ্র।" আয়ুষ্মান ভারত প্রকল্পটির আওতায় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সারা বছর ধরেই। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই-ও গোমূত্র পান করতেন বলে দাবি করেন অশ্বিন চৌবে। তিনি বলেন, "গোমূত্র এমনিতেই খুব শক্তিশালী ওষুধ। বিভিন্ন রোগ চিকিৎসায় এর গুণাগুণ রয়েছে। তাই ক্যানসারের চিকিৎসাতেও গোমূত্র ব্যবহার করে কী ভাবে ওষুধ তৈরি করা যায়, সেই আলোচনা ও প্রচেষ্টাই এখন চলছে।" গোমূত্র নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, "আমরা বহু বার দেখেছি, মানুষ রোগ চিকিৎসায় গোমূত্র পান করে থাকে। কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। গোমূত্র দিয়ে ওষুধ তৈরির মতো একটা অবৈজ্ঞানিক ব্যাপার নিয়ে কেন্দ্র কী করে এত উদ্যোগী, তা নিয়ে বিস্মিত নেটিজেনদের একটা বড় অংশ। প্রশ্ন উঠেছে, এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক পরীক্ষাতেই গোমূত্রের এমন কোনও কার্যকারিতা প্রমাণিত হয়নি। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একেবারে ক্যানসার সারানোর ওষুধ বানানোর পথে হাঁটছে কী করে!

```