Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নেশার কথা গোপন করে স্বাস্থ্যবিমা করেছেন? কানাকড়িও নাও মিলতে পারে! কী বলল শীর্ষ আদালত

আজকাল ঘরে ঘরে রোগ, ব্যাধী। সেই সূত্রে হাসপাতালেও বাড়ছে ভিড়। অগত্যা, অধিকাংশ মানুষই ঝুঁকছে স্বাস্থ্যবিমার (health insurance) দিকে।

নেশার কথা গোপন করে স্বাস্থ্যবিমা করেছেন? কানাকড়িও নাও মিলতে পারে! কী বলল শীর্ষ আদালত

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 March 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: আজকাল ঘরে ঘরে রোগ, ব্যাধী। সেই সূত্রে হাসপাতালেও বাড়ছে ভিড়। অগত্যা, অধিকাংশ মানুষই ঝুঁকছে স্বাস্থ্যবিমার (health insurance) দিকে।

আর এই স্বাস্থ্যবিমা নিয়েই এবার বড় নির্দেশ শোনাল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মদ্যপান বা এই জাতীয় নেশার কথা গোপন করে স্বাস্থ্যবীমা করালে এবং নেশার কারণে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে, বিমার আবেদন খারিজ করতে পারে সংশ্লিষ্ট সংস্থা। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। 

অর্থাৎ মদ্যপানের অভ্যাস রয়েছে অথচ স্বাস্থ্যবিমায় তা গোপন করে থাকলে, বিমা পাবেন কিনা, তা পুরোটাই নির্ভর করবে সংশ্লিষ্ট বিমা সংস্থার ওপর।

হঠাৎ এই নির্দেশ কেন?

আদালত সূত্রের খবর, মামলাকারীর স্বামী ২০১৩ সালে একটি বিমা সংস্থার থেকে স্বাস্থ্যবিমা কিনেছিলেন। এক বছর বিমার টাকাও দেন। এরপর পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। এক মাস হাসপাতালে ভর্তি থাকার পরে মৃত্যু হয় তাঁর। কিন্তু বিমা সংস্থা জানিয়ে দেয়, অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, কিন্তু বিমাতে মদ্যপানের বিষয়টি তিনি গোপন করে রেখেছিলেন, তাই বিমার কোনও টাকা পাবেন না।

 এ নিয়ে মামলা গড়ায় জাতীয় উপভোক্তা কমিশনে। তারা বিমা সংস্থাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছিলেন। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সংশ্লিষ্ট বিমা সংস্থা। সেখানেই আগের নির্দেশ খারিজ করে নয়া পর্যবেক্ষণ সামনে এনেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। 


```