Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খাটাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মী হুমকি দিচ্ছে! টক টু মেয়রে বড় পদক্ষেপের ইঙ্গিত ফিরহাদের

মেয়র পরিষ্কার ভাষায় বলেন, "এ জিনিস বরদাস্ত করা হবে না। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে হয় সিএমওএইচ সাসপেন্ড করবেন, নয় ওর বিরুদ্ধে এফআইআর করা হবে।"

খাটাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মী হুমকি দিচ্ছে! টক টু মেয়রে বড় পদক্ষেপের ইঙ্গিত ফিরহাদের

ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 31 January 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: খাটাল নিয়ে গত ১০ জানুয়ারি 'টক টু মেয়রে' অভিযোগ জানিয়ে স্বাস্থ্য দফতরেরই হুমকির মুখে পড়েছেন পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণিৎ নিয়োগী। শুক্রবার টক টু মেয়রে একথা শোনার পর স্বাস্থ্য দফতরের ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম।

মেয়র পরিষ্কার ভাষায় বলেন, "এ জিনিস বরদাস্ত করা হবে না। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে হয় সিএমওএইচ সাসপেন্ড করবেন, নয় ওর বিরুদ্ধে এফআইআর করা হবে।"

ফিরহাদ বলেন, "আইনের উপরে কেউ নয়। খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি নগরপালকে বলেছি খাটালগুলি তুলে ফেলার ব্যবস্থা করুন। সেখানে যদি আমাদের স্টাফ গিয়ে দালালি করে। নিশ্চয় আমরা পদক্ষেপ গ্রহণ করব।"

কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের হরিদেবপুরের ঘটনা। টেলিফোনে দ্য ওয়ালকে রণিৎ নিয়োগী বলেন, "বাড়ির পাশেই খাটাল। এ নিয়ে গত ১০ জানুয়ারি টক টু মেয়রে অভিযোগ জানিয়েছিলাম। এরপর স্বাস্থ্য দফতর থেকে ফোন আসে। সাহায্য করার পরিবর্তে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেন, স্বাস্থ্য দফতরের কর্মী রণজিৎ চক্রবর্তী। এদিন টক টু মেয়রে সেকথা জানানোর পর তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"

পরে ফিরহাদ বলেন, খাটাল বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। পুরসভা বা স্বাস্থ্য দফতর, যে বিভাগের কর্মীই এতে মদত দিন না কেন, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।


```