Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকু নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লেন প্রধান শিক্ষক! হইহই কাণ্ড মুর্শিদাবাদের স্কুলে

চাকু নিয়ে ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ উঠল সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

চাকু নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লেন প্রধান শিক্ষক! হইহই কাণ্ড মুর্শিদাবাদের স্কুলে

শেষ আপডেট: 17 February 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ক্লাসরুমে ছোটদের শাসনে রাখতে বকাঝকা তো হামেশাই করেনই শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু তাই বলে অস্ত্র নিয়ে শাসানো! এবার চাকু নিয়ে ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ উঠল সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে। স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে জনরোষ থেকে বাঁচিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছেন সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুপতি সর্দার। এর প্রতিবাদে এর আগেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কিন্তু  শনিবার স্কুলে ঢুকে হঠাৎ চাকু দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখাতে শুরু করেন তিনি। তাতেই আতঙ্কিত হয়ে ওঠে ছাত্র-ছাত্রীরা। বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত করেন আশেপাশের বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। 

ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যান পুলিশ কর্মীরা। অবিলম্বে রঘুপতি সর্দারকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।


```