Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কালো প্লাস্টিকে মোড়া দেহ পড়ে বাসস্ট্যান্ডে, বিচ্ছিন্ন হাত ও মাথা

দ্য ওয়াল ব্যুরো: অজ্ঞাতপরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ মিলল দিল্লিতে। দেহ থেকে কেটে ফেলা হয়েছে হাতও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের তেগ বাহাদুর খালসা কলেজ বাস স্টপে একটি কালো প্লাস্টিকে মুড়ে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে ওই দেহ। খুনের

কালো প্লাস্টিকে মোড়া দেহ পড়ে বাসস্ট্যান্ডে, বিচ্ছিন্ন হাত ও মাথা

শেষ আপডেট: 6 August 2018 01:43

দ্য ওয়াল ব্যুরো: অজ্ঞাতপরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ মিলল দিল্লিতে। দেহ থেকে কেটে ফেলা হয়েছে হাতও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের তেগ বাহাদুর খালসা কলেজ বাস স্টপে একটি কালো প্লাস্টিকে মুড়ে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে ওই দেহ। খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল আটটা নাগাদ এক পথচারী ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ব্যাগ থেকে রক্ত চুঁইয়ে পড়ছিল। তদন্তকারী অফিসারেরা পৌঁছে দেখেন, ব্যাগের মধ্যে ভরা রয়েছে একি দহে। মুণ্ড নেই। হাত নেই। অনুমান, নৃশংস ভাবে খুন করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পুলিশের অনুমান, মৃতের পরিচয় গোপন করতেই মাথা কেটে ফেলেছে দুষ্কৃতীরা। আগেও এমনটা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে নেই দু'টি হাতও। "হয়তো হাতে কোনও চিহ্ন ছিল, ট্যাটু বা অন্য কিছু। যা দেখে মৃতের পরিচয় বোঝা যাওয়া সম্ভব ছিল। তাই নিশ্চিত হওয়ার জন্য কেটে নেওয়া হয়েছে হাতও। হাত আর মাথার কোনও খোঁজ পাইনি আমরা।"-- বলেন এক তদন্তকারী অফিসার। বিভিন্ন পুলিশ স্টেশন থেকে নিখোঁজের তালিকা আনিয়ে মেলাত্ শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকাতেও খবর দেওয়া হয়েছে বিচ্ছিন্ন হাত ও মাথার তল্লাশি চালানোর জন্য। এই মুহূর্তে মৃতের পরিচয় খুঁজে বার করাটাই সব চেয়ে জরুরি বলে জানাচ্ছে পুলিশ। আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

```