Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পাঁশকুড়ার হস্টেলের বাথরুম থেকে উদ্ধার মেধাবী ছাত্রীর ঝুলন্ত দেহ! গ্রেফতার অধ্যক্ষ

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাঁশকুড়ার উত্তর মেচগ্রাম এলাকার বীণাপাণি গুরুকুল হস্টেলে। 

পাঁশকুড়ার হস্টেলের বাথরুম থেকে উদ্ধার মেধাবী ছাত্রীর ঝুলন্ত দেহ! গ্রেফতার অধ্যক্ষ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 July 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাঁশকুড়ার (Panskura)উত্তর মেচগ্রাম এলাকার বীণাপাণি গুরুকুল হস্টেলে। 

পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। গুরুকুলের একাদশ শ্রেণিতে পড়ত ওই ছাত্রী।

সূত্রের খবর, সোমবার সকালে ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হস্টেলের শৌচালয় থেকে। ঘটনার পর থেকেই হস্টেল কর্তৃপক্ষের গাফিলতি ও নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দা ও ছাত্রীর পরিবার। 

মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর মা পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে হস্টেলের অধ্যক্ষ অমলেশ দাস ওরফে তুফানকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে স্বাস্থ্য পরীক্ষার পর তমলুক আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।

গোটা ঘটনায় হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে মৃতর পরিবার। পরিবার সূত্রের খবর, কয়েকদিন ধরে সহপাঠীদের সঙ্গে মনোমালিন্য চলছিল। ছাত্রীর মৃত্যুর পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ ছাত্রীনিবাসে ভাঙচুর চালায়। 

তাঁরা দাবি তোলেন, অধ্যক্ষের শাস্তি ও হস্টেল বন্ধ করতে হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।


```