
শেষ আপডেট: 24 April 2022 13:05
দ্য ওয়াল ব্যুরো: এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) শেয়ারহোল্ডারদের জন্য সুখবর। কারণ, ২০২১-২২ আর্থিক (FY22) বছরের জন্য শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ১৫.৫০ টাকা লভ্যাংশের কথা ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)!
শনিবার ব্যাঙ্কের বোর্ড মিটিং ছিল। তার পর এইচডিএফসি জানিয়েছে, প্রতিটি ইক্যুইটি শেয়ার পিছু সাড়ে ১৫ টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যাঙ্কের আসন্ন বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ২০২২-এর মধ্যে ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে ১০,০৫৫ কোটি টাকা। যা তার আগের আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের তুলনায় ২৮ শতাংশ বেশি। গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে সুদ বাবদ ব্যাঙ্কের আয় হয়েছে ১৮, ৮৭২ কোটি টাকা।
এপ্রিলের গোড়াতেই এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি তথা হাউজিং ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন মিশিয়ে দেওয়া হয়। তার পর থেকেই শেয়ার বাজারে আলোচনায় রয়েছে এই ব্যাঙ্কের স্টক। গত শুক্রবার বিএসই বন্ধ হওয়ার সময়ে এইচডিএফসি-র প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১৩৫৫.৪৫ টাকা।
জম্মু-কাশ্মীর সফরে মোদী-সঙ্গী আরব শিল্পপতিরা, ২০ হাজার কোটির প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর