Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোটের বিষ পানে 'নীলকণ্ঠ' কুমারস্বামী ভেঙে পড়লেন কান্নায়

দ্য ওয়াল ব্যুরো: এখনও দু’মাস হয়নি ঢাকঢোল পিটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবগৌড়া পুত্র কুমারস্বামী। আর এর মধ্যেই কাঁদতে হলো তাঁকে। রবিবার বেঙ্গালুরুতে একটি দলীয় সভায় কংগ্রেস-জেডিএস জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন

জোটের বিষ পানে 'নীলকণ্ঠ' কুমারস্বামী ভেঙে পড়লেন কান্নায়

শেষ আপডেট: 15 July 2018 08:23

দ্য ওয়াল ব্যুরো: এখনও দু’মাস হয়নি ঢাকঢোল পিটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবগৌড়া পুত্র কুমারস্বামী। আর এর মধ্যেই কাঁদতে হলো তাঁকে। রবিবার বেঙ্গালুরুতে একটি দলীয় সভায় কংগ্রেস-জেডিএস জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, ‘আমার অবস্থা এখন দেবাদিদেব মহাদেবের মতো। জোটের বিষ পান করে আমি নীলকণ্ঠ হয়ে পড়েছি।’ এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর আরও দাবি, নির্বাচনের আগে তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হতে। প্রতিশ্রুতিও দিয়েছিলেন কর্নাটকের মানুষকে। কিন্তু কুর্সিতে বসার পর তিনি সেই কাজ করতে পারছেন না। তাঁর বক্তব্য, ‘বাবার ইচ্ছে মতো আমি শ্রমিক, কৃষক, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু সেই কাজ আমি করতে পারছি না।’ সেই সঙ্গে দেবগৌড়া পুত্র বলেন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারও ছাড়তে পারেন। প্রসঙ্গত গত ২৩ মে, কর্নাটক সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের তামাম বিরোধীরা এক মঞ্চে চলে গিয়েছিলেন। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল থেকে সীতারাম ইয়েচুরি সবাই উপস্থিত হয়ে বিজেপি বিরোধী মহাজোটের ফ্রেম তৈরি করেছিলেন। কুমারস্বামীর এ হেন মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, দু’মাসের মধ্যেই তাতে ভাঙন ধরেছে। জেডিএস-এর সঙ্গে আগে বিজেপি’র জোট ছিল। কিন্তু পরে তা ভেঙে যায়। নির্বাচনের ফলাফল প্রকাশের পর সেটাকেই কাজে লাগিয়ে মাস্টার স্ট্রোক দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা একক বৃহত্তম দল হিসেবে ডেকেও নেন বিজেপিকে। প্রথম দফায় শপথও নিয়ে ফেলেন ইয়েদুরাপ্পা। মধ্যরাতে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার রায়ে আড়াই দিনের মধ্যে ভেঙে যায় সেই সরকার। নাটকের পর নাটক হতে থাকে কর্নাটকে। কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবাসরীয় সকালে কুমারস্বামীর এই মন্তব্য শুনে অনেকেই বলছেন, আরও নাটক বাকি কর্নাটকে। রাজনৈতিক মহলের মতে এখন লোকসভা পর্যন্ত এই জোট টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

```