Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শুভেন্দুর মামলায় কেস ডায়রি তলব রাজ্যের কাছে, আরও চাপে শাহজাহান

শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগে যে গ্রেফতারির দাবি তুলে হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলায় এবার কেস ডায়েরি চাওয়া হল।

শুভেন্দুর মামলায় কেস ডায়রি তলব রাজ্যের কাছে, আরও চাপে শাহজাহান

শেষ আপডেট: 17 January 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ চাপ বাড়ছে তৃণমূল নেতা শাহজাহান শেখের ওপর। রেশন দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। গ্রামবাসবাসীদের হামলায় গুরুতর জখম হন তিন ইডি কর্তা। এই ঘটনার পর থেকেই তিনি পলাতক। কলকাতা হাইকোর্টে এই সম্পর্কিত মামলা চলছে। আদালতের নির্দেশে তাঁর বাড়িতে বসানো হয়েছে সিসিটিভিও। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগে যে গ্রেফতারির দাবি তুলে হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলায় এবার কেস ডায়েরি চাওয়া হল।
  
২০১৯ সালে সন্দেশখালিতেই তিন বিজেপি সদস্যের খুনের মামলায় মূল অভিযুক্ত শাহজাহান শেখকে গ্রেফতারের দাবিতে শুভেন্দু অধিকারীর তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। যদিও নিম্ন আদালতের নির্দেশে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে রাজ্যের কাছে বুধবার কেস ডায়েরি তলব করেছেন তিনি। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। বিজেপি নেতার দাবি, পুলিশ সবকিছু জেনেও শাহজাহানকে ধরেনি। সেই প্রেক্ষিতে সিআইডির চার্জশিট চ্যালেঞ্জ করে সিবিআই বা এনআইএ তদন্ত চেয়ে মামলা করেন শুভেন্দু। 

গোটা বিষয়ে পুলিশকেই কাঠগড়ায় তুলে বিজেপি নেতা দাবি করেছেন, তাদের আশ্রয়েই রয়েছে শাহজাহান। একই সঙ্গে, শাহজাহানকে খোঁজার দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবিও তুলেছেন তিনি। তাঁর কথায়, সন্দেশখালির ভৌগলিক পরিস্থিতি অন্যরকম। সেন্ট্রাল এজেন্সি, বিএসএফ, সিআরপিএফের সাহায্য নিয়ে তাঁদের পদ্ধতি অনুয়াযী তদন্ত হলে তবেই শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব।


```