Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজম খানের মতো লোককে কীভাবে শায়েস্তা করতে হয়, আমার জানা আছে : রমা দেবী

দ্য ওয়াল ব্যুরো : তিনি শুধু আমাকে নয়, সারা দেশের মহিলাদের অপমান করেছেন। আমার নির্বাচন কেন্দ্রের মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাঁরা আমার ওপরে আস্থা রাখেন। তাঁর মতো মানুষকে শায়েস্তা করার ক্ষমতা আমার আছে। সমাজবাদী পার্টির সাংসদ আজম খান সম্পর্কে এম

আজম খানের মতো লোককে কীভাবে শায়েস্তা করতে হয়, আমার জানা আছে : রমা দেবী

শেষ আপডেট: 27 July 2019 12:16

দ্য ওয়াল ব্যুরো : তিনি শুধু আমাকে নয়, সারা দেশের মহিলাদের অপমান করেছেন। আমার নির্বাচন কেন্দ্রের মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাঁরা আমার ওপরে আস্থা রাখেন। তাঁর মতো মানুষকে শায়েস্তা করার ক্ষমতা আমার আছে। সমাজবাদী পার্টির সাংসদ আজম খান সম্পর্কে এমনি বলেছেন বিজেপির সাংসদ রমা দেবী। গত বৃহস্পতিবার লোকসভায় যখন তিন তালাক বিল নিয়ে বিতর্ক হচ্ছিল, রমা দেবী সভা পরিচালনার দায়িত্বে ছিলেন। আজম খান বক্তব্য পেশ করতে উঠলে রমা দেবী বলেন, চেয়ারের দিকে তাকিয়ে কথা বলুন। যিনি সভাপতিত্ব করছেন, তাঁর মাধ্যমে সভার কাছে বক্তব্য পেশ করতে হয়। তখনই আজম খান এমন কিছু মন্তব্য করেন, যে শাসক দলের মতে 'নারীবিদ্বেষী'। তাদের বক্তব্য, আজম খানকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। রমা দেবী অবশ্য বলেছেন, আজম খান ক্ষমা চাইলেও তিনি আর ক্ষমা করবেন না। তাঁর কথায়, তিনি আমাকে দু'বার অপমান করেছেন। প্রথমত তিনি ওই ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন। দ্বিতীয়ত সঙ্গে সঙ্গে ক্ষমা চাননি। তিনি সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আজম খান যখন বক্তব্য পেশ করছিলেন, আমি স্পিকারের আসনে বসেছিলাম। আজম খান সরাসরি এমপিদের দিকে তাকিয়ে কথা বলছিলেন। আমি তাঁকে বললাম, যিনি সভাপতিত্ব করছেন, তাঁর উদ্দেশে বক্তব্য পেশ করুন। এরপরেই তিনি এমন কিছু বলেন, যা আমি এখানে উল্লেখ করতে চাই না। রমা দেবী বলেন, আমি সঙ্গে সঙ্গে মুখের মতো জবাব দিতে পারতাম। কিন্তু স্পিকারের চেয়ারের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। আজম খানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, সমাজবাদী পার্টির এমপি যদি ওইদিনই ক্ষমা চাইতেন, আমি তাহলে তাঁকে ক্ষমা করতে পারতাম। কিন্তু বৃহস্পতিবার ওই কথা বলার পরে তিনি অন্যায় স্বীকার করেননি। যেন কিছুই হয়নি এমন ভাব করে সভা থেকে বেরিয়ে গিয়েছেন। আমি স্পিকার ওম বিড়লাকে বলব, আজম খান কেবল রমা দেবীর অপমান করেননি, তিনি সারা দেশের মহিলাদের অস্বস্তিতে ফেলেছেন। পরে রমা দেবী বলেন, আজম খানের ওই মন্তব্য নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে। কী সিদ্ধান্ত হল, জানা যাবে সোমবার। আমি ওই বৈঠকে ছিলাম না। আজম খান উত্তরপ্রদেশের রামপুরের সাংসদ। তিনি বলেছেন, রমা দেবী আমার বোনের মতো। আজম খানকে সমর্থন করার জন্য সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ সিং যাদবেরও সমালোচনা করেন রমা দেবী।

```