Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন ও আমেরিকার মধ্যে প্রথম দফা বাণিজ্য চুক্তি, স্বস্তি আন্তর্জাতিক বাজারে

দ্য ওয়াল ব্যুরো :  আমেরিকার সঙ্গে আমাদের 'ফেজ ওয়ান' অর্থাৎ প্রথম দফার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর ধীরে ধীরে শুল্ক কমিয়ে আনা হবে। শুক্রবার এমনই ঘোষণা করল চিন। এর ফলে স্বস্তি ফিরল আন্তর্জাতিক বাজারে। বিশ্বের প্রধান দুই অর্থনীতির মধ্

চিন ও আমেরিকার মধ্যে প্রথম দফা বাণিজ্য চুক্তি, স্বস্তি আন্তর্জাতিক বাজারে

শেষ আপডেট: 13 December 2019 17:15

দ্য ওয়াল ব্যুরো :  আমেরিকার সঙ্গে আমাদের 'ফেজ ওয়ান' অর্থাৎ প্রথম দফার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর ধীরে ধীরে শুল্ক কমিয়ে আনা হবে। শুক্রবার এমনই ঘোষণা করল চিন। এর ফলে স্বস্তি ফিরল আন্তর্জাতিক বাজারে। বিশ্বের প্রধান দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল নানা মহলে। তার প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। চিনের উপ বাণিজ্যমন্ত্রী ওয়াং শোউয়েন এদিন সাংবাদিক বৈঠকে বলেন, "আমাদের দুই দেশের প্রথম দফার বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি নিয়ে ঐকমত্য হয়েছে।" শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, তাঁরা আর নতুন করে আমদানি শুল্ক বসাচ্ছেন না। চলতি সপ্তাহের শেষেই ওই শুল্ক বসানোর কথা ছিল। ট্রাম্পের কথায়, "প্রথম দফা বাণিজ্য চুক্তি সই হওয়ার জন্যই আমরা নতুন করে শুল্ক বসাচ্ছি না।" তবে এখন আমেরিকায় চিনা পণ্যের ওপরে যে শুল্ক বসানো আছে, তা কমানো হবে না। ট্রাম্প টুইট করে বলেন, চুক্তি হয়েছে বলে শুল্কের চালু হার পরিবর্তিত হবে না। https://twitter.com/realDonaldTrump/status/1205509125788098560 আমেরিকা প্রতি বছর ২৫ হাজার কোটি ডলারের চিনা পণ্য আমদানি করে। তার ওপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক নেয় আমেরিকা। কোনও কোনও বছর এর ওপরে আরও ১২ হাজার কোটি ডলারের পণ্য আমদানি হয়। তার ওপরে আমেরিকা সাড়ে সাত শতাংশ হারে সুদ নেয়।

```