Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার থেকেই ধান কিনবে হরিয়ানা, কৃষক বিক্ষোভের মধ্যেই ঘোষণা সরকারের

দ্য ওয়াল ব্যুরো : রাজ্য সরকার ফসল কিনতে টালবাহানা করছে। এই অভিযোগে শনিবার দুপুরে হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খট্টরের (M L Khattar) বাড়ির সামনে বিক্ষোভ দেখান হাজারখানেক কৃষক। এরপর বিকালেই খট্টর ঘোষণা করলেন, রবিবার থেকেই তাঁর সরকার ধান ও মিলে

রবিবার থেকেই ধান কিনবে হরিয়ানা, কৃষক বিক্ষোভের মধ্যেই ঘোষণা সরকারের

শেষ আপডেট: 2 October 2021 12:21

দ্য ওয়াল ব্যুরো : রাজ্য সরকার ফসল কিনতে টালবাহানা করছে। এই অভিযোগে শনিবার দুপুরে হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খট্টরের (M L Khattar) বাড়ির সামনে বিক্ষোভ দেখান হাজারখানেক কৃষক। এরপর বিকালেই খট্টর ঘোষণা করলেন, রবিবার থেকেই তাঁর সরকার ধান ও মিলেট কিনতে শুরু করবে। তিনি বলেন, "এবছর বর্ষা আসতে দেরি হয়েছে। তাই কেন্দ্রীয় সরকার স্থির করেছিল, ১ অক্টোবরের বদলে ১১ অক্টোবর থেকে ধান কেনা শুরু হবে। কিন্তু দ্রুত শস্য কেনার জন্য অনেকে দাবি জানাচ্ছেন। তাই আমরা স্থির করেছি, আগামীকাল থেকেই ধান কেনা শুরু হবে।" এদিন কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী অশ্বিন চৌবের সঙ্গে বৈঠকে বসেন খট্টর। তারপরই ফসল কেনার দিন এগিয়ে দেওয়া হয়। এদিন এক ভিডিও ক্লিপে দেখা যায়, খট্টরের বাড়ির সামনে হলুদ রং-এর ব্যারিকেডগুলি ফেলে দেওয়া হয়েছে। কৃষকরা তার ওপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। কয়েকজন নিরাপত্তারক্ষী দূরে দাঁড়িয়ে আছে। একসময় কৃষকদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করা হয়। শস্য কেনার দিন এগিয়ে নিয়ে আসার জন্য শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। কংগ্রেসের বক্তব্য, সরকার দ্রুত না কিনলে বিপুল পরিমাণ ধান নষ্ট হবে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ২০ সেপ্টেম্বর থেকে মান্ডিগুলিতে লক্ষ লক্ষ কুইন্টাল ধান আসছে। ১১ দিন পেরিয়ে গেলেও ন্যূনতম সহায়ক মূল্যে হরিয়ানায় ধান কেনা হয়নি। মান্ডিগুলিতে অন্তত ২০ লক্ষ কুইন্টাল ধান পড়ে আছে। সুরজেওয়ালার কথায়, "আম্বালা থেকে সাড়ে চার লক্ষ টন ধান এসেছে। কুরুক্ষেত্র থেকে এসেছে সাড়ে পাঁচ লক্ষ টন। যমুনানগর থেকে এসেছে ২.২৫ লক্ষ টন। কাইথাল থেকে এসেছে দু'লক্ষ টন। কারনাল থেকে এসেছে ১.৭৫ লক্ষ টন।" সুরজেওয়ালার অভিযোগ, ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনা বন্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। কংগ্রেসের অভিযোগ, এবছর ফসল কেনার জন্য কোনও নির্দেশিকা তৈরি করেনি কেন্দ্রীয় সরকার। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে গত নভেম্বর মাস থেকে আন্দোলন করছেন এক বড় সংখ্যক কৃষক। তাঁদের অভিযোগ, নতুন আইনগুলি কার্যকরী হলে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে বলেন, "কৃষকদের স্বার্থেই সংস্কার করা হচ্ছে। যাঁরা এখন ওই সংস্কারের বিরোধিতা করছেন, তাঁদের দেখলেই বুঝতে পারবেন রাজনৈতিক ধোঁকাবাজি কাকে বলে।" অন্য প্রসঙ্গে মোদী বলেন, অর্থনীতির দ্রুত বিকাশ, সংস্কার এবং প্রশাসনিক ক্ষেত্রে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, তা বিশেষজ্ঞরা অনুমোদন করেছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।

```