Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষক আন্দোলন রুখতে সতর্ক হরিয়ানা পুলিশ, মধ্যরাত থেকে ৫ জেলায় বন্ধ ইন্টারনেট

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার হরিয়ানার কার্ণালে কিষাণ মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তার আগেই সেই জেলায় বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে গত ২

কৃষক আন্দোলন রুখতে সতর্ক হরিয়ানা পুলিশ, মধ্যরাত থেকে ৫ জেলায় বন্ধ ইন্টারনেট

শেষ আপডেট: 7 September 2021 05:53

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার হরিয়ানার কার্ণালে কিষাণ মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তার আগেই সেই জেলায় বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে গত ২৮ অগস্টের মত ঘেরাওয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের খবর, হরিয়ানার কার্ণালের নতুন আনাজ মান্ডি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এখান থেকে মিছিল করে কৃষকদের মিনি-সচিবালয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাই একদম শুরুতেই আন্দোলনকারীদের রুখতে কোমর বেঁধেছে পুলিশ। নগ্ন হয়ে ঘুরছে নাবালিকারা, 'ভগবান তুষ্ট হবেন, বৃষ্টি হবে', দাবি গ্রামবাসীদের কোনও প্রকার গুজব ছড়ানো রুখতে হরিয়ানা সরকার মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্ণাল, কুরুক্ষেত্র, কৈথল, জিন্দ এবং পানিপথ জেলায় ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে। হরিয়ানা, ডিপিআর থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য, সরকার রাত ১২টা থেকে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিত করেছে। কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সম্মিলিত কিষাণ মোর্চা গত মাসেও একবার সচিবালয় ঘেরাওয়ের আহ্বান জানিয়েছিল। তবে সেই সময় হরিয়ানা পুলিশ ও বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ করেছিলেন আন্দোলনকারীরা। এবার ফের সেই সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে কৃষকরা। তাই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```