Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুগল সার্চে অক্ষয় কুমারের বাড়ির ঠিকানা বার করে এটা কী করলেন তরুণ?

দ্য ওয়াল ব্যুরো:  একেই হয়তো বলে 'জাবরা' ফ্যান। রিল লাইফ নয়, এমন ভক্ত রয়েছেন রিয়েল লাইফেও। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের উপর একপ্রকার পিএইচডি করে ফেলেছেন এই ফ্যান। এখানেই থেমে থাকেননি, গুগল ঘেঁটে অভিনেতার বাড়ির ঠি

গুগল সার্চে অক্ষয় কুমারের বাড়ির ঠিকানা বার করে এটা কী করলেন তরুণ?

শেষ আপডেট: 6 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  একেই হয়তো বলে 'জাবরা' ফ্যান। রিল লাইফ নয়, এমন ভক্ত রয়েছেন রিয়েল লাইফেও। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের উপর একপ্রকার পিএইচডি করে ফেলেছেন এই ফ্যান। এখানেই থেমে থাকেননি, গুগল ঘেঁটে অভিনেতার বাড়ির ঠিকানা যোগাড় করে ইনি যা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সেটা শুনলে চমকে উঠবেন। ফ্যানের নাম অঙ্কিত গোস্বামী। বয়স বছর ২০। হরিয়ানার অঙ্কিত মুম্বই এসেছেন শুধু একটি বার প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখবেন বলে। আর যদি তাঁকে ছোঁয়া যায় তাহলে তো আর কথাই নেই। যেমন ভাবনা তেমন কাজ। ইন্টারনেটে আঁতিপাতি করে খুঁজে বার করে ফেলেছেন অক্ষয় কুমারের জুহুর বাড়ির ঠিকানা। তারপর সটান এন্ট্রি নিয়েছেন বাড়িতে। পুলিশ জানিয়েছেন, সোমবার রাতে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পাঁচিল টপকে অক্ষয় কুমারের বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন অঙ্কিত। ঢুকেই পড়েছিলেন আর একটু হলে। তবে শেষ মুহুর্তে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। তারপর চালান করে দেওয়া হয় পুলিশে। ডেপুটি কমিশনার পরমজিত সিংহ দাহিয়ার কথায়, বিনা অনুমতিতে একজন সেলিব্রিটির বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে অঙ্কিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে পুলিশি ধরপাকড়ে তেমন নজর নেই অঙ্কিতের। তাঁর মন বেজায় খারাপ। একবার অক্ষয় কুমারের মুখোমুখি হতে পারলেন না। তাঁকে ছোঁয়া তো দূরে থাক।  

```