Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস! কোভিডের বাড়বাড়ন্ত রুখতে মাস্ক বাধ্যতামূলক হল এই রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস (COVID-19)। দেশের নানা প্রান্তে বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে আবারও করোনা সংক্রমণের ঢেউ দেশে আছড়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বাড়তে শুর

চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস! কোভিডের বাড়বাড়ন্ত রুখতে মাস্ক বাধ্যতামূলক হল এই রাজ্যে

শেষ আপডেট: 9 April 2023 04:31

দ্য ওয়াল ব্যুরো: নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস (COVID-19)। দেশের নানা প্রান্তে বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে আবারও করোনা সংক্রমণের ঢেউ দেশে আছড়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় করোনার বাড়বাড়ন্ত দেখে সে রাজ্যে সবার মাস্ক (Mask) পরা বাধ্যতামূলক ঘোষণা করল হরিয়ানা (Haryana) সরকার।

শনিবার মাস্ক পরার পরামর্শ দিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতর একটি বিবৃতি জারি করেছে। করোনা সংক্রমণ নতুন করে বাড়তেই গত ৩ এপ্রিল হরিয়ানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সে রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তারা। করোনা রোধে নতুন করে কী কী পদক্ষেপ করা উচিত, রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে করোনার চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে-সহ আরও নানা বিষয়ে আলোচনা হয়। এরপরেই শনিবার বিবৃতি জারি করা হয়।

তাতে বলা হয়েছে, যে গত কয়েক সপ্তাহ ধরেই হরিয়ানায় করোনা সংক্রমণ এবং আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই করোনার নতুন ঢেউ এলে সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়, তাই আগেভাগেই সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এই করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, তাই শুরুতেই এর মোকাবিলা করার জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হরিয়ানার স্বাস্থ্য দফতরের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, সিনেমা হল, রাজনৈতিক জমায়েত-সহ যেসব জায়গায় ১০০ জনেরও বেশি মানুষের জড়ো হওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই মাস্ক বাধ্যতামূলক করতে হবে। সকলকেই এই নিয়ম মানতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যে এই ব্যবস্থা কার্যকর করার জন্য জেলা প্রশাসন এবং পঞ্চায়েত স্তরেও নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে হরিয়ানা সরকার।

জম্মু-কাশ্মীরে বড় দুর্ঘটনা, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর গাড়িতে ট্রাকের ধাক্কা


```