Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জিন্স পরা যাবে না, মেক আপও বারণ! চিকিৎসকদের জন্য নয়া পোশাকবিধি আনল এই রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের জন্য এবার নয়া পোশাকবিধি (dress code for doctors) চালু করল হরিয়ানা সরকার। এখন থেকে হাসপাতালে ডেনিম জিন্স, ব্যাকলেস টপ, স্কার্ট, পালাজো প্যান্ট পরতে পারবেন না চিকিৎসকরা। মহিলা চি

জিন্স পরা যাবে না, মেক আপও বারণ! চিকিৎসকদের জন্য নয়া পোশাকবিধি আনল এই রাজ্য

শেষ আপডেট: 10 February 2023 10:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের জন্য এবার নয়া পোশাকবিধি (dress code for doctors) চালু করল হরিয়ানা সরকার। এখন থেকে হাসপাতালে ডেনিম জিন্স, ব্যাকলেস টপ, স্কার্ট, পালাজো প্যান্ট পরতে পারবেন না চিকিৎসকরা। মহিলা চিকিৎসকরা মেক আপ করতে পারবেন না, ভারী গয়না পরেও হাসপাতালে আসা যাবে না। এছাড়া বড় নখ রাখার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরুষ চিকিৎসকদের ক্ষেত্রে চুলের দৈর্ঘ্য শার্টের কলারের থেকে বেশি নীচে নামবে না, বৃহস্পতিবার একটি নির্দেশিকাতে এমনটাই জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। শুধু চিকিৎসকরাই নন, হাসপাতালের নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এই পোশাকবিধির আওতায় পড়বেন।

গতকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই নির্দেশিকা কার্যকর হয়েছে (Haryana Doctors' dress code)। তাতে স্পষ্টভাবেই জানানো হয়েছে, কোনও চিকিৎসক এই পোশাকবিধি না মেনে হাসপাতালে এলে তাঁকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে। এমনকী, কড়া শাস্তির মুখেও পড়তে হবে তাঁকে।

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, আলাদা পোশাকবিধি না থাকলে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে পড়ে। চিকিৎসকদের যাতে হাসপাতালে আলাদা করে চেনা যায় সেই উদ্দেশ্যেই নতুন পোশাকবিধি আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে রোগীদের পরিষেবা পেতে সুবিধা হবে বলেই দাবি স্বাস্থ্যমন্ত্রীর।

নতুন পোশাকবিধি অনুযায়ী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কোনও রঙের ডেনিম জিন্স পরতে পারবেন না। এছাড়াও সোয়েটশার্ট, ডেনিম স্কার্ট, শর্টস, স্ট্রেচেবল টি-শার্ট বা প্যান্ট, বডি হাগিং প্যান্ট, কোমর পর্যন্ত ঝুলের টপ, স্ট্র্যাপলেস এবং ব্যাকলেস টপ, ক্রপ টপ, বড় গলার টপ, অফ শোল্ডার টপ, স্নিকার জুতো এবং হাওয়াই চটি পরা নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা কর্মী, গাড়িচালক, সাফাইকর্মী এবং রান্নার কাজে যুক্ত কর্মীদেরও নির্দিষ্ট ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বাধ্যতামূলকভাবে নেম-ট্যাগও লাগাতে হবে, যাতে নাম এবং পদের উল্লেখ থাকবে।

হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মহিলা চিকিৎসকরা এমব্রয়ডারি করা জামা, শর্ট টপ, স্কার্ট ইত্যাদি পরে হাসপাতালে আসছিলেন এবং পুরুষ চিকিৎসকদের জিন্স, টি-শার্ট, স্নিকার জুতো, লোফার পরতে দেখা যাচ্ছিল। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসাকর্মীদের সকলেরই পোশাকে যাতে সামঞ্জস্য থাকে সেই কারণেই নয়া পোশাকবিধি আনা হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।

টেটে প্রথম বর্ধমানের ইনা, চাকরিটা খুব দরকার বলছেন মেধাবী ছাত্রীর মা


```