Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আর্চি হ্যারিসন, প্রথা ভেঙে ছেলের আধুনিক নাম রাখলেন হ্যারি-মেগান

দ্য ওয়াল ব্যুরো: আর্চি হ্যারিসনকে চেনেন? নামটা শুনলেই লালচে-সোনালি চুলের একটা মিচকে দুষ্টু ছেলের কথা মনে হয়, তাই না? নামটা তো একেবারেই রাজকীয় নয়। ফের প্রথা ও রাজপরিবারের গাম্ভীর্য ভেঙে ছেলের বেশ একটা দুষ্টু-দুষ্টু নাম দিলেন প্রিন্স হ্যারি

আর্চি হ্যারিসন, প্রথা ভেঙে ছেলের আধুনিক নাম রাখলেন হ্যারি-মেগান

শেষ আপডেট: 8 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর্চি হ্যারিসনকে চেনেন? নামটা শুনলেই লালচে-সোনালি চুলের একটা মিচকে দুষ্টু ছেলের কথা মনে হয়, তাই না? নামটা তো একেবারেই রাজকীয় নয়। ফের প্রথা ও রাজপরিবারের গাম্ভীর্য ভেঙে ছেলের বেশ একটা দুষ্টু-দুষ্টু নাম দিলেন প্রিন্স হ্যারি ও তাঁর আমেরিকান স্ত্রী মেগান মার্কেল। তবে নাম কিন্তু শুধু আর্চি নয়, সঙ্গে আছে হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। শুধু তাই নয়, চাইলে ছেলের নামের আগে আর্ল বা প্রিন্স জুড়তে পারতেন। কিন্তু সে পথে হাঁটেননি তাঁরা। ছেলে নামের আগে ও সব কিছু যোগ করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা। তবে রাজপুত্র বলে কথা, তাই শুধু আর্চি একেবারে ন্যাড়া ন্যাড়া লাগবে। তাই মাস্টার আর্চি। কিন্তু যদি প্রিন্স চার্লস কোনওদিন ব্রিটেনের সিংহাসনে বসেন, তা হলে হ্যারির ছেলে আর্চিও হবে হিজ় রয়্যাল হাইনেস প্রিন্স আর্চি হ্যারিসন। https://twitter.com/PHarry_Meghan/status/1126152049568120832 রাজপরিবারের বাচ্চাদের নাম নিয়ে যাঁরা রীতিমতো গবেষণা করেন, তাঁরা বেশ হতাশ। যে নামগুলির কথা ভাবা হয়েছিল, সেগুলি হলো অ্যালবার্ট, আলেকজান্ডার, আর্থার। আর্চি বললে সাধারণত আমেরিকান নাম মনে হয় মূলত আর্চি কমিকসের জন্য। এই কমিকস প্রথম বেরিয়েছিল ১৯৪১ সালে। আর্চি এক কিশোরের নাম, যে হাইস্কুলে পড়ে আর ফুটবল খেলে। কিন্তু আর্চি নামটি ব্রিটেনেই বেশি জনপ্রিয়। আর মেগানের ছেলের নাম আর্চি হওয়ার ফলে এই নামের জনপ্রিয়তা ফের বাড়বে বলে মনে করছেন নাম-বিশারদেরা। ঠিক যেমন প্রিন্স উইলিয়াম বড় ছেলের নাম জর্জ রাখার ফলে বহু প্রচলিত এই নাম ফের জনপ্রিয় হয়ে উঠেছে ব্রিটেনে। উইলিয়ামের মেয়ের নাম শার্লট হওয়ার ফলে ব্রিটেনে এখন শার্লট নামেরও খুব চল। ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের নামের পিছনে যে মাউন্টব্যাটেন-উইন্ডসর ব্যবহার হয়, তার সূচনা হয় ১৯৬০ সালে। এই পদবীতে রানি এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপের দুজনের পদবী জুড়ে দেওয়া হয়েছে। প্রিন্সের ছেলের এমন একটা অত্যাধুনিক আমেরিকান নামে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। যাঁরা ব্রিটেনের রাজপরিবারের অনুরক্ত (তেমন মানুষের সংখ্যা নেহাত কম নয়), তাঁদের অনেকেই বলছেন এর চেয়ে এডওয়ার্ড বা ফিলিপ জাতীয় বিশুদ্ধ ব্রিটিশ নাম দিলেই ভালো হতো। অনেকে আবার বলছেন, হ্যারি আগেই রাজ পরিবারের গোঁড়ামি ভেঙে আধা-কৃষ্ণাঙ্গ আমেরিকান, ডিভোর্সি, অভিনেত্রী মেগানকে বিয়ে করেছেন। তাঁরা আধুনিক। তাই হ্যারি-মেগানের দেওয়া নাম আর্চি তাঁদের পছন্দ হয়েছে।  

```