Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘হাল ছেড়ো না’, পাঁচ বারের চেষ্টায় আইএএসে ১৯ র‍্যাঙ্ক করা যায়, দেখিয়ে দিলেন বিএসএফ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বারের চেষ্টা। কিন্তু আত্মবিশ্বাসটা থমকে যায়নি। জেদ আর পরিশ্রম ছিল অদম্য। তাতেই ধরা দিয়েছে স্বপ্ন। বিএসএফ জওয়ান এখন আইএএস-এর প্রশিক্ষণের জন্য লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে মুসৌ

‘হাল ছেড়ো না’, পাঁচ বারের চেষ্টায় আইএএসে ১৯ র‍্যাঙ্ক করা যায়, দেখিয়ে দিলেন বিএসএফ জওয়ান

শেষ আপডেট: 18 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বারের চেষ্টা। কিন্তু আত্মবিশ্বাসটা থমকে যায়নি। জেদ আর পরিশ্রম ছিল অদম্য। তাতেই ধরা দিয়েছে স্বপ্ন। বিএসএফ জওয়ান এখন আইএএস-এর প্রশিক্ষণের জন্য লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে মুসৌরি রওনা দিয়েছেন। সিভিল সার্ভিসের কঠিন পরীক্ষায় মেধার দৌড়ে সফল হয়েছেন অনেকেই। তবে এই বিএসএফ জওয়ানের গল্প মুগ্ধ করেছে দেশবাসীকে। হরপ্রীত সিং। লুধিয়ানার গ্রিন গ্রোভ পাবলিক স্কুলে পড়াশোনা। বাবা ব্যবসায়ী। মা স্কুল শিক্ষিকা। ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং পাস করেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। ভালো ফল করে বিএসএফের চাকরি। কিন্তু মন মানেনি। বরাবরই তাঁর লক্ষ ছিল ব্যতিক্রমী। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) পরীক্ষায় হরপ্রীতের র‍্যাঙ্ক ১৯। সাফল্যটা কিন্তু সহজে আসেনি। হরপ্রীত জানিয়েছেন, আইএএস পাওয়ার আগে ২০১৭ সালে চতুর্থ বারের চেষ্টার সময় সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর র‍্যাঙ্ক ছিল ৪৫৪। ইন্ডিয়ার ট্রেড সার্ভিসে (আইটিএস) সুযোগ পেয়েছিলেন তিনি। অন্য কেউ হলে হয়তো এই সুবর্ণ সুযোগই দু’হাত দিয়ে আঁকড়ে ধরত। তবে হরপ্রীত সেটা করেননি। কারণ আইএএস তাঁকে হতেই হতো। সেটাই ছিল একমাত্র পাখির চোখ। সে চেষ্টাটা যতদিনেরই হোক না কেন। ‘‘ইউপিএসসি পরীক্ষা দিয়ে ২০০৬ সালে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে বিএসএফে যোগ দিয়েছিলাম। ভারত-বাংলাদেশের সীমান্তে ছিল আমার পোস্টিং। নানা সময়ে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাও পড়াশোনা চালিয়ে গিয়েছি,’’ বলেছেন হরপ্রীত। একদিকে সীমান্তে প্রহরা, অন্যদিকে পড়াশোনা, হরপ্রীতের লড়াই অনুপ্রেরণা দেবে তরুণ সমাজকে। সাতাশের যুবক জানিয়েছেন, হাতে যেটুকু সময় থাকত, তার মধ্যেই নোটস বানিয়ে রাখতাম। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরই ছিল ঝোঁক। এই বিষয়ের উপর যাবতীয় খুঁটিনাটি আয়ত্ত করে ফেলেছিলেন খুব কম দিনেই। বাকিটা ছিল প্র্যাকটিস। যেমন সময় হাতে থাকত তাতেই নিজেকে নিরিখ পরখ করে নিতেন হরপ্রীত। ২০১৭ সালে আইটিএস পাওয়ার পরে উদ্যোগটা আরও বেড়ে যায়। বিএসএফের চাকরি ছেড়ে তিনি তখন পুরোপুরি পরবর্তী সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। ২০১৮ সালের পরীক্ষায় একবারেই বাজিমাত করে দেন। ১৯ র‍্যাঙ্ক করে বুক ফুলিয়ে প্রাক্তন বিএসএফ জওয়ান বলেছেন, ‘‘স্বপ্নকে তাড়া করা কখনও ছেড়ো না। পথ যতই দুর্গম হোক। পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সাফল্য ধরা দেবেই।’’

```