Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদেবপুরে মাকে ফাঁসাতেই ঘরে আগুন লাগায় মেয়ে, প্ল্যান শুনে চমকে গেছেন খোদ পুলিশকর্তারা

দ্য ওয়াল ব্যুরো: হরিদেবপুরের ঘটনা (Haridevpur Incident) হার মানাবে যেন কোনও ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও। নিজের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল মায়ের বিরুদ্ধে! ১৬ বছর বয়সি কিশোরী নিজেই থানায় গিয়ে নিজের মায়ের ও তাঁর প্রেমিকের নামে

হরিদেবপুরে মাকে ফাঁসাতেই ঘরে আগুন লাগায় মেয়ে, প্ল্যান শুনে চমকে গেছেন খোদ পুলিশকর্তারা

শেষ আপডেট: 2 May 2023 14:54

দ্য ওয়াল ব্যুরো: হরিদেবপুরের ঘটনা (Haridevpur Incident) হার মানাবে যেন কোনও ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও। নিজের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল মায়ের বিরুদ্ধে! ১৬ বছর বয়সি কিশোরী নিজেই থানায় গিয়ে নিজের মায়ের ও তাঁর প্রেমিকের নামে অভিযোগ জানান। সেই ঘটনার কয়েক ঘণ্টা যেতে না যেতেই পাল্টে গেল গোটা ছবি।কিশোরী নিজেই নিজের গায়ের আগুন ধরিয়ে মা ও তাঁর প্রেমিককে ফাঁসানোর ছক কষেছিল!

মঙ্গলবার ভোর চারটে নাগাদ হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডের এক ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। দমকল ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, সেই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, হরিদেবপুরের কিশোরীর মা ও বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তারমধ্যেই ডেটিং অ্যাপে বারাসতের এক পুলিশকর্মীর সঙ্গে আলাপ হয় ওই মহিলার। সেই আলাপ ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়।

পুলিশ সূত্রে খবর, মায়ের এই সম্পর্ক একেবারেই পছন্দ ছিল না মেয়ের। তাই এই সম্পর্ক ভাঙার ফন্দি আঁটতে থাকে সে। কীভাবে এই সম্পর্কে ছেদ ধরানো যায়, তা জানতে ইউটিউবের আশ্রয় নেয় ওই কিশোরী।

ইউটিউব দেখে নিজের মায়ের মোবাইলে ক্লোন তৈরি করে। তারপরই মা ও তাঁর প্রেমিকের যাবতীয় কথোপোকথন পড়ে ফেলে। তারপর ফটোশপের মাধ্যমে মায়ের ভুয়ো চ্যাটের স্ক্রিনশট নিয়ে পুলিশের কাছে যায়। সেখানেই দেখা যায়, মেয়েকে খুনের ছক করেছে তার মা ও প্রেমিক। তারপরই পুলিশ ওই দু'জনকে গ্রেফতার করে। কিন্তু পরে পুলিশ তদন্ত করে জানতে পারে আসল তথ্য।

হরিদেবপুরে প্রেমিকের সঙ্গে মিলে নাবালিকা মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা মায়ের


```