Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গ্রামের মন্দিরে বিজেপির সম্মেলন, মিলল খাবারের প্যাকেট, খুলতেই বেরিয়ে এল...

দ্য ওয়াল ব্যুরো: প্যাকেটে ভর্তি করা খাবার। তার আড়ালে রাখা মদের বোতল৷ সেই প্যাকেটই বিলি করা হল সম্মেলনে আসা লোকজনকে৷ সোমবার উত্তরপ্রদেশের হারদইয়ের শ্রবণ দেবী মন্দিরের এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সব মহলে। সম্মেলন আয়োজনের দায়িত্বে ছিলেন

গ্রামের মন্দিরে বিজেপির সম্মেলন, মিলল খাবারের প্যাকেট, খুলতেই বেরিয়ে এল...

শেষ আপডেট: 8 January 2019 03:38

দ্য ওয়াল ব্যুরো: প্যাকেটে ভর্তি করা খাবার। তার আড়ালে রাখা মদের বোতল৷ সেই প্যাকেটই বিলি করা হল সম্মেলনে আসা লোকজনকে৷ সোমবার উত্তরপ্রদেশের হারদইয়ের শ্রবণ দেবী মন্দিরের এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সব মহলে। সম্মেলন আয়োজনের দায়িত্বে ছিলেন বিজেপি নেতা নরেশ আগরওয়ালের ছেলে নীতিন আগরওয়াল৷ স্থানীয় গ্রামের বহু মানুষ তাতে যোগ দিয়েছিলেন৷ তাঁদের উদ্দেশে নীতিনকে বলতে শোনা যাচ্ছে, গ্রাম প্রধানদের খাবারের প্যাকেট দেওয়া হয়েছে৷ তাদের কাছ থেকে সকলে যেন সেই প্যাকেট সংগ্রহ করেন৷ এর পরে গ্রামের প্রধানদের কাছ থেকে প্যাকেট পেয়ে সেটি খুলেই চক্ষু ছানাবড়া গ্রামবাসীদের৷ এক জন জানিয়েছেন, প্যাকেটের ভিতর মদের বোতল রাখা৷ এক জন নাবালকও সেই খাবারের প্যাকেট পেয়েছে৷ জানিয়েছে, বাবার সঙ্গে এই অনুষ্ঠানে এসেছে৷ খাবারের প্যাকেটে সে-ও মদের বোতল পেয়েছে৷ ঘটনাটি সামনে আসতেই চরম অস্বস্তিতে বিজেপি৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীরা তুলোধোনা করতে শুরু করেছে বিজেপিকে৷ খোদ দলের তরফেও এই কাজের নিন্দা করা হয়েছে৷ হারদইয়ের বিজেপি সাংসদ অংশুল বর্মার গলাতেও নিন্দার সুর৷ জানান, বিষয়টি তিনি শীর্ষ স্তরের নেতাদের জানাবেন৷ তিবি বলেন, ‘‘খুবই নিন্দনীয় ঘটনা৷ যাদের হাতে পেন-পেনসিল তুলে দেওয়ার কথা, তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হচ্ছে৷ নরেশ আগরওয়াল কিছু দিন আগে দলের সদস্যপদ গ্রহণ করেছেন৷ দলকে তো বিষয়টি জানাবই৷ পাশাপাশি প্রশাসনের কাছে চিঠি লিখে জানতে চাইব কেন তারা কোনও ব্যবস্থা নিল না?’’
প্রসঙ্গত এই নরেশ আগরওয়াল আগে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন৷ ২০১৮ সালের মার্চ মাসে বিধায়ক পুত্র নীতিনকে সঙ্গে নিয়ে বিজেপিতে নাম লেখান৷

```