Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধোনির ছায়ায় থেকে হার্দিকও বোঝালেন দেশের ক্রিকেটের আগামী নেতা তিনিই

দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় একদা হেসে বলেছিলেন, ‘ওকে দেখে মনে হয় জামাইকাতে জন্মেছে। বরোদাতে তো… বাপুর শহর থেকে এরকম হওয়া যায় না। বারবেডোজেই হয়!’ বিরাট কোহলিও খানিকটা একই সুরে বলে

ধোনির ছায়ায় থেকে হার্দিকও বোঝালেন দেশের ক্রিকেটের আগামী নেতা তিনিই

শেষ আপডেট: 30 May 2023 07:22

দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় একদা হেসে বলেছিলেন, ‘ওকে দেখে মনে হয় জামাইকাতে জন্মেছে। বরোদাতে তো… বাপুর শহর থেকে এরকম হওয়া যায় না। বারবেডোজেই হয়!’ বিরাট কোহলিও খানিকটা একই সুরে বলেন, ‘হার্দিকের কাছে সব ইংরেজি গান। তার এক লাইনের চারটে শব্দের মানেও ও বোঝে না। ওর শুধু বিট চাই, ব্যাস, তাহলেই ও হেলেদুলে শুনতে থাকে!’ গুজরাত থেকে এরকম ক্যারিশম্যাটিক ক্রিকেটার পাওয়া সম্ভব, মন মানতেই চায় না। হার্দিক দেখিয়েছেন। শুধু দেখিয়েছেন বললে ভুল হবে। কার্যত নিজের একটা ব্র্যান্ড তৈরি করেছেন।

এবারের আইপিএল মহেন্দ্র সিং ধোনির আইপিএল হিসেবেই দিনের শেষে পরিচিত হয়ে গেল। রাত প্রায় দেড়টায় ধোনি নামলেন। গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম উত্তাল। হলুদ সমুদ্রে যেন জোয়ারের তুফান লেগেছে। অথচ প্রথম বলেই আউট হলেন। কিন্তু দিনের শেষে অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা আর শিবম দুবেই ম্যাচ বের করে নিয়ে গেলেন চেন্নাইয়ের। শেষ দুই বলে একটা ছক্কা, একটা চার! ধোনির ‘স্যার জাডেজা’-ই দুই বলে আমদাবাদের ভাগ্য ভুল পথে পাঠিয়ে দিয়ে গেলেন।

এই মহাকাব্যিক জয়ের রাতে শেষ যে ট্রাজিক নায়ক হয়ে রইলেন, তিনি হার্দিক পান্ডিয়া। আইপিএলে নিজের শুরু থেকে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২১ অবধি তিনি ছিলেন রোহিত শর্মার সবচেয়ে আস্থাভাজন। তারপর তাঁকে ছেড়ে দেয় মুম্বই। একেবারে ঝাঁ চকচকে নতুন দল শুরু হল পরের বছর—গুজরাত টাইটানস। হার্দিক হলেন তার অধিনায়ক।

কার্যত এটাই হয়ে দাঁড়ায় গুজরাতের মাস্টারস্ট্রোক। তার আগে চার বার মুম্বইয়ের হয়ে আইপিএল জিতেছেন হার্দিক। কিন্তু এবার নতুন চ্যালেঞ্জ। নতুন দল। তাঁর ওপরেই সব গুরুদায়িত্ব। এদিকে প্রথম সিজনে, নিজের প্রথম অধিনায়কত্বেই গুজরাতকে আইপিএল জেতালেন হার্দিক। ফাইনালে আমদাবাদে ঘরের মাঠে এক লক্ষ লোকের সামনে চার ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে রাজস্থানকে কার্যত ১৩০ রানে আটকে ফেলেন হার্দিক। শুভমান গিলের দাপটে ১৮ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত।

এবারের আইপিএলেও অধিনায়ক হিসেবে হার্দিকের নামটা এসেছে কম। গোটা আইপিএল ছিল ধোনিময়। যেখানেই খেলতে গিয়েছে চেন্নাই, স্টেডিয়ামে হলুদ সমুদ্রের বান ডেকেছে যেন। উল্টোদিকে রোহিত শর্মার হাল চোখে দেখা যায় না। বিরাট কোহলি দুরন্ত ফর্মে। কিন্তু এমন এক দলের অধিনায়ক, যারা আগে আইপিএল জিতবে নাকি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আগে ফিরবে—চটুল রসিকতায় এই প্রশ্নই চলে সমাজমাধ্যমে। কিন্তু হার্দিক যেন স্থিতধী বড়কর্তা। এককালে খোলাখুলি, রঙিন স্বভাবের জন্য পরিচিত হার্দিকের শান্ত, তুখোড় অধিনায়কত্বে দ্বিতীয়বারেও গুজরাত চলে গেল ফাইনালে।

স্বভাবে একেবারে উল্টোদিকে থাকলেও মহেন্দ্র সিং ধোনিকে বরাবর গুরু মানেন হার্দিক। এবারের আইপিএলে যেন ধোনির ছায়াতেই চললেন তিনি। ধোনি উইকেটের পিছনে থাকেন। অধিনায়কের জন্য জায়গা হিসেবে সেটা খুব একটা সুবিধের নয়। সেখানে হার্দিক কভার, মিড-অফ বা মিড উইকেটে থেকে বারবার বোলারের সঙ্গে কথা বলার সুযোগ পান। শেষ ওভারেও দেখা গেল, মোহিত শর্মাকে কার্যত শান্তভাবে সম্ভাব্য বলের কথা বুঝিয়ে চলেছেন তিনি। শুধু স্টাম্পের বাইরে বল দিতেই পিছন দিয়ে পুশ করে দিলেন জাডেজা, থার্ড ম্যান খালি থাকায় বল চলে গেল সীমানায়।

ট্রফি হয়ত সবরমতীর তীর থেকে গেল বঙ্গোপসাগরের তীরেই। কিন্তু আগামী ভারতীয় দলের সম্ভাব্য অধিনায়কের জায়গাটা বোধ হয় পাকা করে রাখলেন হার্দিক। ১৬ ম্যাচে করেছেন ৩৪৬ রান। গড় ৩১। কিন্তু স্ট্রাইক রেট ১৩০-এর ওপরে। তাঁর পাওয়ার হিটিং-এর ভক্ত অনেকেই। আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মার দলের প্রধান স্তম্ভ হতে চলেছেন হার্দিকই।

‘অবসর নেওয়ার এটাই সেরা সময়, কিন্তু…’, আইপিএল জিতে মনের কথা জানালেন মাহি


```