
শেষ আপডেট: 21 March 2022 07:18
দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan AAP), আইআইটি-র প্রফেসর সন্দীপ পাঠক, শিক্ষাবিদ অশোক কুমার মিত্তাল এবং দিল্লির আপ বিধায়ক রাঘব চাড্ডা। এবার পাঞ্জাব থেকে এই চারজনকে রাজ্যসভা সদস্য হিসাবে মনোনীত করল আম আদমি পার্টি। সম্প্রতি পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে আপ। আগামী ৯ এপ্রিল শূন্য হচ্ছে রাজ্যসভার পাঁচটি আসন (Harbhajan AAP)। ওই আসনের জন্য মনোনীত নামগুলি জানাতে হবে ৩১ মার্চের মধ্যে।
পাঞ্জাবে ১১৭ টি বিধানসভা আসনের মধ্যে ৯২ টি জিতেছে আপ (Harbhajan AAP)। এর ফলে রাজ্যসভায় আপের সদস্য সংখ্যা তিন থেকে বেড়ে হবে আট। ভোটের আগে ৪১ বছর বয়সী হরভজন (Harbhajan AAP) প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে দেখা করেন। অনেকের ধারণা হয়েছিল, কংগ্রেসের প্রার্থী হতে পারেন হরভজন। কিন্তু প্রাক্তন ক্রিকেটার সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেন।
পাঞ্জাবে আপের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আইআইটি-র পদার্থবিদ্যার অধ্যাপক সন্দীপ পাঠক। তিনি দুই শীর্ষস্থানীয় আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের ঘনিষ্ঠ বলে পরিচিত। আপ সূত্র থেকে জানা গিয়েছে, ভোটের তিন বছর আগে থেকে পাঞ্জাবে স্থায়ীভাবে ছিলেন সন্দীপ পাঠক। তাঁর চেষ্টায় বুথ স্তরে আপের সংগঠন গড়ে উঠেছে। দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাও পাঞ্জাবে নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অশোক কুমার মিত্তাল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন : Property Claim : বাবা-মা বেঁচে থাকলে তাঁদের সম্পত্তি দাবি করতে পারবে না ছেলে, রায় হাইকোর্টের