Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের আধিকারিকদের হেনস্থার অভিযোগ! আদালতের হস্তক্ষেপ চাইল রাজভবন

রাজ্যপালের অফিসের অভিযোগ, তদন্তের নামে ৪১এ ধারায় নোটিস পাঠিয়ে রাজভবনের আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে।

 শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের আধিকারিকদের হেনস্থার অভিযোগ! আদালতের হস্তক্ষেপ চাইল রাজভবন

রাজ্যপাল বোস ও কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 22 May 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তে নেমেছে লালবাজার। লালবাজারের ওই তদন্তের ঘটনায় এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজভবন।

রাজ্যপালের অফিসের অভিযোগ, তদন্তের নামে ৪১এ ধারায় নোটিস পাঠিয়ে রাজভবনের আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে। বুধবার এ ব্যাপারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসের দ্বারস্থ হয়েছে রাজভবন। শীঘ্রই মামলার শুনানির আর্জি জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত, রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। এ ব্যাপারে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন তিনি। অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করে তদন্তও শুরু করেছে।

এফআইআরে নাম রয়েছে ওএসডি এসএস রাজপুত, কুসুম ছেত্রী, সিসিটিভি ফুটেজে যাঁকে একটি ব্যাগ হাতে দেখা গিয়েছিল এবং রাজভবনের এক পিওন সন্ত লাল-এর। অভিযোগকারিণীর দাবি, গত ২ মে ঘটনার দিন কয়েকজন রাজভবন কর্মী তাঁকে আটকে রেখেছিলেন। এ বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা ওই কর্মীর অভিযোগ।

ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে রাজভবনের তিন কর্মীকে তলবও করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (সংযমের অভাবে শাস্তি) এবং ১৬৬ (সরকারি কর্মীর আইনভঙ্গ এবং যার ফলে কারও শারীরিক ক্ষতিসাধন) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার কলকাতার মুখ্য দায়রা আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)-সহ তিন কর্মী। এবার এ বিষয়ে আদালতের হস্তক্ষেপও চাইল রাজভবন।


```