Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হ্যাপি বার্থডে মাম্মি, আই অ্যাম সরি, চিরকুটে লিখে গলায় দড়ি দিল ছেলে

দ্য ওয়াল ব্যুরো : নাগপুরে গো এয়ার সংস্থায় চাকরি করত ১৯ বছরের মন্থন মহেন্দ্র চহ্বণ। তার মা চাকরি করতেন নাগপুর পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে। মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আত্মঘাতী হল ছেলে। পুলিশ পানিয়েছে, মন্থন ছিল নাগপুর বিমান বন্দরে গ

হ্যাপি বার্থডে মাম্মি, আই অ্যাম সরি, চিরকুটে লিখে গলায় দড়ি দিল ছেলে

শেষ আপডেট: 31 May 2019 19:23

দ্য ওয়াল ব্যুরো : নাগপুরে গো এয়ার সংস্থায় চাকরি করত ১৯ বছরের মন্থন মহেন্দ্র চহ্বণ। তার মা চাকরি করতেন নাগপুর পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে। মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আত্মঘাতী হল ছেলে। পুলিশ পানিয়েছে, মন্থন ছিল নাগপুর বিমান বন্দরে গো এয়ারের গ্রাউন্ড স্টাফ। সে ছিল ট্রেনি র‍্যাম্প অফিসার। তার বাড়ি মুম্বইয়ের চন্দ্রমণি অঞ্চলে। বৃহস্পতিবার একটি চিরকুটে লিখে সে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তাতে লেখে, হ্যাপি বার্থ ডে মাম্মি। আই অ্যম সরি। এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ সে গলায় দড়ি দেয়। মন্থনের বাবা বলেছেন, কেন তাঁর ছেলে গলায় দড়ি দিয়েছে জানা নেই। সম্ভবত অফিসে কাজের চাপ আর টেনশন সহ্য করতে না পেরে সে এই চরম পথ বেছে নিয়েছে। গত দু'সপ্তাহ ধরে সে জন্ডিসে ভুগছিল। অফিস থেকে তাকে ছুটি নিতে হয়েছিল। গো এয়ার থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা এই শোকের সময় মন্থনের পরিবারের পাশে আছে। এই মৃত্যুর তদন্তে পুলিশকে সবরকম সাহায্য করা হবে। মন্থনের প্রাপ্য টাকাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে।

```