Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হনুমানের কামড়ে জখম ১৫! বাগে আনতে জেরবার পুলিশ-বনকর্মীরা, আতঙ্ক মহিষাদলে 

খাঁচার ভেতরে রাখা কলা হাতে করে বাইরে বের করে খেয়ে পালাচ্ছে দুই রামভক্ত। খাঁচার ভেতরে ঢুকছে না কিছুতেই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাপাসএড়িয়ার ঘটনা।

হনুমানের কামড়ে জখম ১৫! বাগে আনতে জেরবার পুলিশ-বনকর্মীরা, আতঙ্ক মহিষাদলে 

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 30 October 2024 14:13

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাত পোহালে কালীপুজো! কিন্তু পুজোর আয়োজন হবে কোথা থেকে? গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দুটি হনুমান। বুধবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫! আতঙ্কে ঘরবন্দি মানুষ। 

খবর পেয়ে বনকর্মীরা এসেছেন। এসেছে থানার পুলিশ কর্মীরাও। হনুমানকে খাঁচা বন্দি করতে আনা হয়েছে খাঁচাও! কিন্তু সে গুড়ে বালি! খাঁচার ভেতরে রাখা কলা হাতে করে বাইরে বের করে খেয়ে পালাচ্ছে দুই রামভক্ত। খাঁচার ভেতরে ঢুকছে না কিছুতেই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাপাসএড়িয়ার ঘটনা।

গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন আগে খাবারের খোঁজে গ্রামে হানা দিয়েছিল দুটি হনুমান। তারপর থেকেই তাদের তাণ্ডব চলছে।

বন দফতরের দাবি, দুটির মধ্যে একটি হনুমান খ্যাপা। তারই জেরে সমস্যা বেড়েছে। রাস্তায় পথচলতি মানুষ জনকে আচমকা আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করছে। 

স্থানীয় বাসিন্দা সৌমিত্র মাইতি বলেন, "বন দফতর কোনও কাজের নয়। হনুমান তো খাঁচাবন্দি হওয়ার পরিবর্তে ওদেরকেই বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে!"
মহিষাদল ব্লকের বিডিও  বরুণাশিস সরকার বলেন, "খবর পেয়ে বনকর্মীরা গ্রামে গিয়েছেন। হনুমান দুটিকে বন্দি করার চেষ্টা চলছে।"

ঘটনায় আতঙ্কিত বনকর্মী থেকে স্থানীয় থানার পুলিশ কর্মীরাও। এক পুলিশ কর্মীর কথায়, "সব ধরনের চেষ্টা হচ্ছে। দেখা যাক, কীভাবে বাগে আনা যায়!"


```